Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shah Rukh Khan Accident: শুটিং সেটে নাকে চোট পেয়ে রক্তারক্তি শাহরুখের! করতে হল সার্জারি

Shah Rukh Khan Accident: শুটিং সেটে আহত শাহরুখ খান। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালীন দুর্ঘটনার মধ্যে পড়েন অভিনেতা। জানা যাচ্ছে, নাকে চোট লেগেছে।

আর এরপরেই রক্তাত্ব অবস্থা হয় শাহরুখ খানের (Shah Rukh Khan)। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকারই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট সার্জারি পর্যন্ত করতে হয়েছে বলে জানা যাচ্ছে।

শুটিং সেটে নাকে চোট পেয়ে রক্তারক্তি কাণ্ড!

Shah Rukh Khan Accident: প্রজেক্টের শুটিং চলছিল

এক সংবাদমাধ্যম সুত্রকে কোট করে লিখছেন, শাহরুখ খান (Shah Rukh Khan) লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের কাজের জন্যে গিয়েছিলেন। তবে কি প্রজেক্ট তা স্পষ্ট নয়। আর সেখানে শুটিং চলছিল। আর সেই শুটিং চলাকালীনই হঠাত করেই নাকে আঘাত পান অভিনেতা।

তবে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রক্ত বন্ধ করতেই ছোট একটি সার্জারি করা হয়েছে বলেও শাহরুখের টিমের সদস্যদের চিকিৎসকরা জানিয়েছেন বলে প্রকাশিত খবরে বলা হয়েছে।

মন্নতে ফিরেছেন শাহরুখ

এই ঘটনার পরেই মুম্বই ফিরে এসেছেন শাহরুখ। এমনটাই প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। নিজের বাড়ি মন্নতে অভিনেতা রয়েছেন বলে খবর। যদিও শাহরুখ খান কিংবা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া হয়নি। ফলে এই খবরে রীতিমত উদ্বেগে শাহরুখ অনুগামীরা। এমনকি অনেকেই খবর প্রকাশ্যে আসার পর শাহরুখের বাড়ির সামনে ভিড় করছেন বলেও খবর। সেই মতো মন্নতের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

বক্সঅফিসে হিট শাহরুখের পাঠান!

দীর্ঘ কয়েক বছর বক্সঅফিসে হিট শাহরুখের পাঠান! বিশ্বব্যাপী এই ছবিটি আয় করেছে ১০০০ কোটি টাকা। খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে 'জওয়ান'। ইতিমধ্যে ছবির পোস্টার সামনে এসেছে। যেখানে পুরোমুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে শাহরুখকে।

একেবারে ফুল অ্যাকশন মুভি বলেই মনে করা হচ্ছে। আগামী ১২ তারিখ ছবির ট্রেলার মুক্তি পেতে পারে। যা নিয়ে উচ্ছ্বাস শাহরুখ অনুগামীদের। আর এর মধ্যেই এই দুর্ঘটনার খবরে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের মনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+