Salman Khan: ৬০ রক্ষীর ঘেরাটোপে শ্যুটিং, সলমন খান না যাওয়া পর্যন্ত কেউ সেট ছাড়তে পারবেন না
প্রকাশ্যেই খুন করার হুমকি। তাক করে আছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। তার মাধ্যেই বিগ বসের শ্যুটিংয়ে হাজির হলেন ভাইজান। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর যে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন সলমন খান।
বাবা সিদ্দিকির অন্ত্যেষ্টিতে বিধ্বস্ত দেখাচ্ছিল সলমনকে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। সলমন খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মধ্যেই বিগ বসের শ্যুটিংয়ে দেখা গেল তাঁকে। একেবারে নিরাপত্তার ঘেরাটোপে গোটা সে। নিরাপত্তারক্ষীতে ছয়লাপ হয়ে গিয়েছিল গোটা স্টুডিও। কোথাও অপরিচিত কারোর প্রবেশের অনুমতি নেই।

শ্যুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট থেকে কেই বেরোতেও পারছেন না। এমনই কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বিগবসের সেট। বিগ বস ১৮ শ্যুট চলাকালীন একেবারে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। শুক্রবারের শ্যুটিংয়ের জন্য নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। এর আগে কোনও শ্যুটিংয়ে এমন কড়া নিরাপত্তা দেখা যায়নি। বলিউডে যা নজিরবিহীন।
একেবারে হাইসিকিওরিটি জোনে পরিণত করা হয়েছিল গোটা শ্যুটিং সেট। আধার পরীক্ষা করে সেটের কর্মীদের ঢুকতে দেওয়া হয়েছে। শ্যুটিং শেষ করে সলমন খান বেরিয়ে না যাওয়া পর্যন্ত বিগবস ১৮-এর কোনও ক্রুকে সেট থেকে বাইরে বেরোতে দেওয়া হয়নি। এদিকে লরেন্স বিষ্ণোই গ্যায় মুম্বই পুলিশকে ইমেল পাঠিয়ে জানিয়েছে যে সলমন খানের তাদের ৫ কোটি টাকা দিতে তারা এখনই তাকে মারবে না। বা হত্যা করবে না। কিন্তু সলমন খান যদি সেই টাকা না দেন তাহলে তাঁদের টার্গেটে থাকবেন বলিউড অভিনেতা। এক কথায় একেবারে দাউদের কায়দায় বলিউডে প্রভাব বিস্তার করতে চাইছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
এদিকে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর সলমন খানকে Y ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কতটা নিরাপদ থাকবেন বলিউড অভিনেতা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে কেবল মাত্র সলমন খানের বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা ছিল। এখন সলমন খানের গাড়ির সঙ্গে পুলিশ থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বলিউড তারকার জন্য আলাদা কনভয় থাকবে। তাতে পুলিশ কনস্টেবল থাকবেন। এবং অস্ত্র থাকবে সেই কনস্টেবলের হাতে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications