‘নো এন্ট্রি’র সিক্যুয়েলে কামব্যাক সলমন–অনিল কাপুরের, শীঘ্রই শুটিং শুরু
‘নো এন্ট্রি’র সিক্যুয়েলে কামব্যাক সলমন–অনিল কাপুরের, শীঘ্রই শুটিং শুরু
২০০৫ সালে মুক্তি পাওয়া কমেডি ছবি 'নো এন্ট্র’ একসময় বক্স অফিসে দারুণভাবে হিট ছিল। সেই কমেডি আবার ফিরতে চলেছে। সলমন খান ও অনিল কাপুর কামব্যাক করছেন 'নো এন্ট্রি’র সিক্যুয়েলে। এই খবর জানিয়েছেন পরিচালক আনীস বাজমি।

পরিচালক আনীস বাজমি সম্প্রতি ব্যস্ত রয়েছে তাঁর আসন্ন ছবি 'ভুল ভুলাইয়া ২’–এর প্রচার নিয়ে। প্রচারের মাঝেই তিনি জানিয়েছেন যে 'নো এন্ট্রি’র সিক্যুয়েলে আবার একত্রিত হতে চলেছেন অনিল কাপুর, সলমন খান ও ফারদিন খান। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে চলেছে। প্রায় ১৭ বছর পর এই সিনেমার প্রকৃত প্রধান অভিনেতাদের নিয়ে সিক্যুয়েল তৈরি হতে চলেছে। 'নো এন্ট্রি’র প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি কাপুর এবং ছবিতে অভিনয় করেছিলেন লারা দত্তা, এষা দেওল, বিপাশা বাসু ও সেলিনা জেটলি। পরিচালক জানিয়েছেন যে সলমন নিজে এই প্রজেক্ট নিয়ে যথেষ্ট গুরুত্ব নিয়ে ভাবছেন এবং খুব শীঘ্রই এই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।
'নো এন্ট্রি’র সিক্যুয়েল নিয়ে কথা বলতে গিয়ে আনীস বাজমি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমি সলমন ভাইয়ের সঙ্গে ৪–৫ বার দেখা করেছি এবং বলেছি যে সিনেমা শুরু করতে হবে। সলমন খুব গুরুত্ব দিয়ে ভাবছে এবং আমরা শীঘ্রই শুটিং শুরু করব। সলমন খান, অনিল কাপুর ও ফরদিন খান এই তিনজন ছবির অংশ হতে চলেছেন।’ প্রসঙ্গত, বহু বছর ধরেই 'নো এন্ট্রি ২’–এর অপেক্ষায় রয়েছে দর্শকরা। নো এন্টির ১৪তম বর্ষে যদিও বাজমি জানিয়েছিলেন যে নো এন্ট্রির কোনও রিমেক হবে না। সিক্যুয়েল তৈরি হবে যার পরিচালনার দায়িত্বেও তিনি থাকবেন। এখানে উল্লেখ্য, ২০০২ সালে তামিল সিনেমা চার্লি চ্যাপলিন–এর রিমেক বলিউডের নো এন্ট্রি, যা ২০০৫ সালে সর্বাধিক আয় করা সিনেমার মধ্যে একটি।
আনীস বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া ২, যেখানে কার্তি আরিয়ান ও কিয়ারা আদবানী রয়েছেন, যা মুক্তি পেতে চলেছে ২০ মে। এছাড়াও তাঁর হাতে রয়েছে প্রেম কাহিনী, থ্রিলার ও কমেডি সিনেমা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications