পরিচালক অর্ণব মিদ্যার হাত ধরে রুক্মিণীর নতুন সফর ‘হাঁটি হাঁটি পা পা’, প্রকাশ্যে এল মোশন পোস্টার
একের পর এক চরিত্রে নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কখনও 'বুমেরাং'-এর নিশা আবার কখনও 'টেক্কা'র মায়া রূপে এসে দর্শককে চমকে দিচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতেই নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। চলতি বছরে কালীপুজো ও দীপাবলির শুভক্ষণে সামনে এল নটী বিনোদিনীর টিজার।
রুক্মিনী মৈত্রের অভিনয় দিয়ে জীবন্ত হয়ে উঠতে চলেছে কিংবদন্তি নটী বিনোদিনীর জীবন কাহিনী। মহালয়ার দিনে সামনে এসেছিল এই ছবির মোশান পোস্টার। এবার আরও একটি নতুন চরিত্রে নিজেকে আবারও সফল অভিনেত্রী হিসাবে প্রমাণ করতে প্রস্তুত রুক্মিণী। প্রকাশ্যে এল তাঁর অভিনীত পরবর্তী ছবি 'হাঁটি হাঁটি পা পা'-এর মোশন পোস্টার।

অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবির ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। 'হাঁটি হাঁটি পাপা'র এই ফার্স্টলুক পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে হলুদ বালুচর। আর সেই বালুচরেই রয়েছে দুজনের পায়ের চিহ্ন। একটি চিহ্ন প্রাপ্তবয়স্ক মানুষের, অন্যটি কোনও ছোট শিশুর।
'হাঁটি হাঁটি পা পা' হল এক চিরন্তন ভালোবাসার গল্প। এই ভালোবাসা সমবয়সী নারী পুরুষের প্রেম নয়। এ হল প্রেমের সম্পর্কের বাইরে থাকা এক অন্যরকমের ভালোবাসার গল্প। যেখানে থাকে আত্মিক টান, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা। প্রতিটা সম্পর্কেই এই তিনটে বিষয় বর্তমান। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত। সেইরকম সম্পর্কের গল্পই বলবে এই ছবি।
রুক্মিণী মৈত্রের কথায়, "হাঁটি হাঁটি পা পা-র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে যায়। তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটা ছেঁড়ার পরে আজ আমার সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি। তাছাড়া অর্ণবের সাথে কথা বলে খুব ভালো লেগেছে , সংবেদনশীল মানুষ, আর আমাদের গল্পটা যেহেতু সম্পর্কের গল্প, আমার বিশ্বাস ছবিটা ও খুব ভাল বানাবে। ওর আগের ছবিগুলোও আমার ভালো লেগেছে। আশা করি একটা ভালো সিনেমা হতে চলেছে যা অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে।"
ছবির পরিচালক অর্ণব মিদ্যা বলেন, "হাঁটি হাঁটি পা পা-র গল্প, চিত্রনাট্য নিয়ে আমরা দীর্ঘ দিন ধরেই কাজ করে চলেছি। গল্পটা আসলে রুক্মিণীকে ভেবেই লেখা। একটা সম্পর্কের গল্পে যেমন হাসি-কান্না, ভালোলাগা-ভালোবাসা থাকে, এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ।
গল্পটার চিত্রনাট্য, সংলাপ লেখার সময় সেই সংবেদনশীলতারই পরিচয় দিয়েছেন কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার। রুক্মিণীকে যখন গল্পটা শোনাতে যাই, ওনার চোখেমুখে সেই অভিব্যক্তিগুলোই দেখতে পাই, যেগুলো যেকোনো পরিচালক সিনেমা দেখার শেষে দর্শকদের থেকে দেখতে চান। গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া, তারপর একসাথে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা, গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস।আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে মেলে ধরছেন, এই ছবিতেই সেইরকমই কিছু হতে চলেছে। শুধু তাই নয়, এই ছবিতে আরও অনেক সারপ্রাইজ আছে, যা ক্রমশ প্রকাশ্য।"
আগামী বছরের গ্রীষ্মেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'হাঁটি হাঁটি পা পা'। অর্ণব মিদ্যার হাত ধরে রুক্মিণীর এই সফর কতটা সফল হয় সেটাই এখন দেখার। তবে, এই মুহূর্তে রুক্মিণী মৈত্রকে আরও একটি নতুন চরিত্রে দেখার জন্য দর্শক যে অধীর অপেক্ষায় বসে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications