এবার বলিউডে থাবা বসাতে চলেছেন এই দক্ষিণী তারকা, রণবীরের বিপরীতে দেখা যাবে 'পুস্পা' খ্যাত রেশ্মিকাকে
এবার বলিউডে থাবা বসাতে চলেছেন এই দক্ষিণী তারকা, রণবীরের বিপরীতে দেখা যাবে 'পুস্পা' খ্যাত রেশ্মিকাকে
বলিউডের তারকাদের ঘুম ওড়াতে আসছেন দক্ষিণী তারকা রেশ্মিকা মন্দানা। সূত্রের খবর বণরীর কাপরের বিপরীতে দেখা যাবে রেশ্মিকা মন্দানাকে। বলিউডে পা রাখতে চলেছেন এখন গোটা দেশের হার্টথ্রব। পুস্পা সিনেমা বক্স অফিসে সুপার হিট হওয়ার পরেই রেট বেড়ে গিয়েছে রেশ্মিকা মন্দানার। বলিউডের তাবর হিরোইনদের এক লহমায় টেক্কা দিয়ে দিচ্ছেন তিনি।

'পুস্পা', দক্ষিণী ছবি জিতে নিয়েছে গোটা দেশের মন। একাধিক ভাষায় পুস্পা মুক্তি পেয়েছে। সবকটি ভাষাতেই সুপারহিট হয়ে গিয়েছে। বক্স অফিসের বিপুল সাফল্যের জেরে গোটা দেশে এখন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন রেশ্মিকা মন্দানা। দক্ষিণী ছবিতে একাধিক অভিনয়ের জন্য আগেই সুনাম ছিল তাঁর। বিজয় দেবগোণ্ডার সঙ্গে কমরেড ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিেনত্রী খেতাব জিতে নিয়েছিলেন তিনি। সেই রেশ্মিকা এখন পা রাখতে চলেছে বলিউডে।

মহারাষ্ট্রের নতুন বছরের উৎসব উগাডি এবং গুড়ি পাড়ওয়ার দিনেই হতো ঘোষণা করা হবে ছবির নাম। সূত্রের খবর পরিণীতি চোপড়াকে নেওয়ার কথা ছিল এই ছবিতে। তার জায়গায় রেশ্মিকা মন্দানাকে বেছে নিয়েছেন পরিচালক। পরিচালক সন্দীপ রেড্ডির এই ছবি ঘিরে কৌতুহলের শেষ নেই। ছবির নাম রাখা হয়েছে অ্যানিম্যাল। তাতে রণবীর কাপুর ছাড়াও দেখা যাবে ববি দেওল, এবং অনিল কাপুরকে। ২০২৩-র এপ্রিল মাসে মুক্তি পাওয়ার দিন ঠিক করা হয়েছে। তবে এখনও পুরোটাই শ্যুটিংেয়র উপরে নির্ভর করছে।
রণবীর কাপুর দাবি করেছেন মহামারী শুরু হওয়ার পর সব অভিনেতারাই ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন। তাঁরা নিজের পছন্দ মত ছবিতে কাজ করার জন্য সময় পেয়েছিলেন হাতে। তখন পরিচালক সন্দীপ রেড্ডি যখন তাঁকে পুরো কাহিনীটা তাঁকে শুনিয়েছিলেন তখন ভীষণ ভাল লেগেছিল। চরিত্রের খুব কাছাকাছি নিজেকে অনুভব করেছিলেন তিনি। সেকারণেই এই ছবিিট করতে রাজি হয়ে যান তিনি। প্রথমে পরিণীতি চোপড়াকে এই ছবিতে অভিনয়ের জন্য নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। পড়ে অন্য পরিচালক পছন্দ করে নেন রেশ্মিকাকে। পুস্পার পর বলিউডের প্রথম ছবি হতে চলেছে রেশ্মিকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications