Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লন্ডনে জন্মদিন পালন, বিশেষ দিনে ঋতুপর্ণাকে স্পেশাল শুভেচ্ছা ‘‌প্রাক্তন’‌ অভিনেতা প্রসেনজিতের

প্রসেনজিতের শুভেচ্ছা ঋতুপর্ণাকে

৫১ বছরে পা দিলেন টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রবিবার জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা। অভিনেত্রীর ভক্ত–অনুগামী থেকে শুরু করে টলিউডের তারকারা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণাকে। তবে এর সবকিছুর মাঝে ঋতুপর্ণার কাছে খুব বিশেষ হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুভেচ্ছা। রবিবার জন্মদিনের সকালেই প্রসেনজিৎ তাঁর সহ–অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'প্রাক্তন’-এর সঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছেন বিশেষ বার্তা।

প্রসেনজিতের শুভেচ্ছা

ঋতুপর্ণার সঙ্গে ছবি দিয়ে প্রসেনজিৎ ক্যাপশনে লিখেছেন, '‌শুভ জন্মদিন। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।'‌ ৫১ বছরে পা দিলেও ঋতুপর্ণাকে দেখে বোঝার উপায় নেই তিনি পঞ্চাশের কোঠা পেরিয়েছেন। এখনও তাঁর যৌন উষ্ণতা এখনকার দিনের অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন।

 টলিউডের হিট জুটি

টলিউডের হিট জুটি

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। একসময় ঋতুপর্ণা-প্রসেনজিৎ বাংলা সিনেমায় হিট জুটি ছিলেন। তাঁদের সম্পর্কে গুজবও কম রটেনি চলচ্চিত্র জগতে। যদিও তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে চিরকালই খুব পছন্দ করেন দর্শকেরা। বহুবছর পর পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবি 'প্রাক্তন'-এ তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়।

লন্ডনে কাটাচ্ছেন জন্মদিন

লন্ডনে কাটাচ্ছেন জন্মদিন

এবছর লন্ডনে জন্মদিন কাটাচ্ছেন নায়িকা। জন্মদিনের কিছুদিন আগেই পৌঁছে গিয়েছেন তিনি। পরিবারের সঙ্গেই কাটাবেন সারাদিন। নায়িকার জন্মদিনে একটি জমজমাট পার্টির আয়োজন করেছেন তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী।

অভিনেত্রীর ঝুলিতে একাধিক সিনেমা

অভিনেত্রীর ঝুলিতে একাধিক সিনেমা

সময়টা বেশ ভালোই কাটছে নায়িকার, হাতে রয়েছে একের পর এক ছবি। এই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর একটি গান। বাপি লাবিড়ির সুরে গান গেয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্তর আগামী হিন্দি ছবি 'ইত্তর'। কিছুদিন আগেই মুম্বইয়ে সেই ছবির শুটিং করলেন নায়িকা। টলিউডের মতোই বলিউডেও যথেষ্ট সাবলীল ঋতুপর্ণা। সম্প্রতি হিমাচলে আগামী বাংলা ছবির শুটিং শেষ করলেন ঋতুপর্ণা। ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে মুক্তি পায় ঋতুপর্ণা অভিনীত 'দ্য পার্সেল'। ইন্দ্রাশিস আচার্যর পরিচালনায় শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী। আগামীতে তাঁর ঝুলিতে রয়েছে অরিন্দম শীল পরিচালিত 'মায়াকুমারী'। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের 'লবঙ্গলতা' ছবিতে রয়েছেন অভিনেত্রী। মুরলী মোহন রক্ষিতের পরিচালনায় 'ছুটি'-তে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে। ​

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+