'বাহুবলী' প্রভাসের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে কোন তারকার আত্মীয়ার! গুঞ্জন ঘিরে কিছু তথ্য
'বাহুবলী ২' ছবিটি মুক্তি পেয়েছে প্রায় এক বছর হতে চলল, কিন্তু বাহুবলী স্টার প্রভাসের জনপ্রিয়তায় এক বিন্দুও কমতি আসেনি।
'বাহুবলী ২' ছবিটি মুক্তি পেয়েছে প্রায় এক বছর হতে চলল, কিন্তু বাহুবলী স্টার প্রভাসের জনপ্রিয়তায় এক বিন্দুও কমতি আসেনি। বরং দিনে দিনে বেড়েছে তাঁর ফ্যান সংখ্যা, থুরি! বলা ভালো মহিলাভক্তদের সংখ্য়া। আর প্রভাসের মহিলা ভক্তদের বড় একটা অংশের কৌতূহল রয়েছে প্রভাসের বিয়ে নিয়ে।

এই কৌতূহল উস্কে , একটি তথ্য বেশ খানিকটা ঘোরাফেরা করেছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তা হল প্রভাসের সঙ্গে নাকি বিয়ে হতে চলেছে দক্ষিণী স্টার তথা রাজনীতিবিদ চিরঞ্জিবীর ভাগ্নী নিহারিকার। তবে, সেই সমস্ত রটনাতে জল ঢেলে প্রভাসের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়ে দিয়েছেন এরকম কারোর সঙ্গেই প্রভাসের সম্পর্ক নেই। ফলে বিয়ের কোনও প্রশ্নই আসে না।
এর আগে 'বাহুবলী' সিরিজের অভিনেত্রী তথা দক্ষিণী তারকা অনুষ্কা শেট্টির সঙ্গেও প্রভাসের বিয়ের কথার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে , সেই সমস্তকে পিছনে ফেলে দিয়ে আপাতত সাহো ছবিটি নিয়ে মশগুল প্রভাস। ২০১৯ সালে মুক্তি পেতে চলেছে ছবিটি। সাহো-তে প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও থাকছেন জ্যাকি শ্রফ,চাঙ্কি পাণ্ডে, নিল নীতিন মুকেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications