ফের টেলিভিশনে ফিরছে 'মিঠাই', সৌমিতৃষাকে নিয়ে জোর জল্পনা টেলিপাড়ায়
মিঠাইকে কিছুতেই ভুলতে পারছেন না দর্শকরা। দীপাবলির পরেই তাই আবারও টেলিভিশনে ফিরছে মিঠাই। এই খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি এবার মিঠাই-২ শুরু হবে টেলিভিশনে। আবারকি মিঠাইকে নিয়ে নতুন গল্প দেখা যাবে।
তবে দর্শকদের সেই জল্পনায় জল ঢেলেছেন সৌমতৃষা নিয়েই। তিনি জািনয়েছেন মিঠাই ২ নয় আবার সেই পুরনো মিঠাই সিরিয়ালই দেখানো হবে টেলিভিশনে। সেই মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নাকি চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৩ নভেম্বর থেকে দেখানো হবে মিঠাই। তবে এবার আর সন্ধেবেলায় নয় মিঠাই দেখানো হবে সকালে। অর্থাৎ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত। টানা একঘণ্টা শো। হাতের কাজ সেরে ভাতের থালা টেবিলে নিয়ে আরামে মিঠাই দেখতে পাবেন দর্শকরা। মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলের কর্মকর্তারা।
সৌমিতৃষা ফের মিঠাইয়ে ফিরছেন বলে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল মিঠাই-২ শুরু হবে। তাতে আরও উৎসাহী হয়ে উঠেছিলেন দর্শকরা। কিন্তু সেই জল্পনা শেষপর্যন্ত সঠিক নয় বলেই জািনয়েছেন অভিনেত্রী। মিঠাই শেষ হওয়ার পর আর কোনও সিরিয়ালে দেখা যায়নি সৌমতৃষাকে। সরাসরি বড়পর্দার ডাক পেয়েছেন তিনি। দেবের সঙ্গে প্রধান সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সৌমতৃষা। নিজের ইনস্টা পোস্টে একাধিক ইনস্টা পোস্টের ছবিও শেয়ার করেছেন তিনি।
তবে মিঠাই রূপে সৌমতৃষাকে এখনও ভুলতে পারছেন না দর্শকরা। তাঁরা এখনও মিঠাই বলেই সৌমতৃষাকে দেখেন। সেকথা অভিনেত্রী নিজেও জানিয়েেছন। কিন্তু সত্যিই যদি মিঠাই-২ করতে চান পরিচালক তাহলে কী করবেন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন তিনি এই মুহূর্তে কোনও সিরিয়াল করতে পারবেন না। তবে পরে যদি সত্যিই প্রস্তাব আসে তাহলে বিষয়টা মন্দ হবে না।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications