শতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধা জানাতে এবার বলিউড চললেন তারিণী খুড়ো
সদ্য মুক্তি পেয়েছে 'অপরাজিত'। যেখানে সত্যজিৎ রায়ের প্রথম পরিচালনা অর্থাৎ পথের পাঁচালী নির্মাণের ঘটনা অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ২৫ ফ্রেমে। আর মুক্তি পাওয়ার পর মাত্র ৩দিনেই কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। আর সেখানে আরও একবার সত্যজিৎ রায়ের সফর ফিরে দেখছে গোটা বাংলা। আর এবার সত্যজিৎ রায়ের শতবর্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য তৈরি হচ্ছে বলিউড। দেশের অমূল্য মানিকের অন্যতম সৃষ্টি তারিণী খুড়ো এবার সফর করতে চলেছেন মুম্বইতে।

নাম তারিণীচরণ বন্দোপাধ্যায়, কলকাতার বেনিয়াটোলা লেনের বাসিন্দা তারিণী বাবুকে সকলে খুড়ো বলেই ডেকে থাকে। খুদে থেকে বড়, সকলের কাছে তিনি তারিণী খুড়ো নামেই পরিচিত। যখনই সময় পান তখনই গায়ে কাঁটা দেওয়া সব রহস্য রমাঞ্চে ভরা গল্পের ভরপুর ঝুলি সাজিয়ে বসেন তারিণী খুড়ো। আর তাঁর গল্প শুনতে হাজির হয় সব খুদে ভক্তরা। তারিণী খুড়োকে ঠিক এই স্কেচেই বর্ণনা করেছেন স্রষ্টা সত্যজিৎ রায়। আর তাঁর এক একেকটি কীর্তিকলাপ নিয়ে পড়ে যায় শোরগোল।
দেশের বানিজ্যের পীঠস্থান মুম্বইকে সকলেই মায়া নগরী বলেই ডেকে থাকেন। রোজ রোজ কত মানুষ স্বপ্ন নিয়ে এই শহরে আসেন। আর এবার সেই মায়া নগরীতেই সফর করতে চলেছেন সকলের প্রিয় তারিণী খুড়ো। যদিও এতদিন মানিক বাবু রচিত এই চরিত্রের বাংলার বাইরে সেই অর্থে তেমন পরিচিতি ছিল না। কিন্তু এবার নাকি তারিণী খুড়োকে চান্স দেওয়া হতে চলেছে খোদ বলিউডে অভিনয় করার জন্য!
Poised to evoke fresh nostalgia in Ray’s legion of fans! @jiostudios in assoc with @purposeenterta1 & #QuestFilms announce #TheStoryteller, @ananthmahadevan’s retelling of #SatyajitRay’s short story #GolpoBoloTariniKhuro in Hindi. pic.twitter.com/ZNVirBMbf8
— Jio Studios (@jiostudios) May 23, 2022
সত্যজিৎ রায়ের এই কালজয়ী চরিত্র তারিণী খুড়োকে অবলম্বন করে তৈরি হতে চলেছে হিন্দি ছবি। আর এই ছবির নাম রাখা হচ্ছে 'দ্য স্টোরিটেলার'। মুম্বইয়ের বিখ্যাত তিন প্রযোজনা সংস্থা জিও স্টুডিও, পারপাস এন্টারটেইনমেন্ট এবং কোয়েস্ট ফিল্মস যৌথ ভাবে তৈরি করতে চলেছে তারিণী খুড়োর সিনেমা। আর এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অনন্ত মহাদেবন। এরই সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে পাওয়া গিয়েছে বেশ কিছু দুর্লভ ছবি। সেই আবহেই তাদের এই নতুন হিন্দি ছবির কথা ঘোষণা করল জিও স্টুডিও।
তবে হিন্দিতে তারিণী খুড়োকে নিয়ে সিনেমা হওয়ার কথা সামনে আসতেই প্রথমেই মাথায় আসে যে কোন তারকা সত্যজিতের এই অসাধারণ সৃষ্টি তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করতে পারবেন। সেই হিসেবেই এবার চরিত্রর প্রথম ঝলক সামনে আনলেন মেকাররা। জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল এই চরিত্রে অভিনয় করতে চলেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আদিল হুসেন, রেবতী এবং তন্নিষ্ঠা। সত্যজিৎ রায়ের অগণিত ভক্তের কথা মাথায় রেখেই শতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধা জানাতে তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন মেকাররা।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications