সলমন খান আমাদের দেশের তরুণদের মাথা খাচ্ছে, অভিযোগ এই পাক অভিনেত্রীর!
পাক অভিনেত্রী রাবি পিরজাদা মনে করেন, সলমন খান ও তাঁর বলিউডি ছবিগুলি পাকিস্তানের যুবসমাজের মাথা খাচ্ছে, তাদের বিপথে চালিত করছে।
বলিউডের সুপারস্টার সলমন খান। ভাইজানের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে যে কেউ দুবার ভাবে। ভারতের ফিল্মি জগতের তারকারা সলমনের সঙ্গে সবসময় সেফ প্লে করেন। কারণ সলমনের অভিনয়ের চেয়ে মানুষ সলমন ও তাঁর চার্মের যে বিশাল সংখ্যক ভক্ত রয়েছে তাদের রোষের মুখে কেউই পড়তে চান না।
শুধু ভারত কেন বিদেশেও সল্লুভাইয়ের বিশাল ফ্যান ফলোইং রয়েছে। কিন্তু পাকিস্তানে মনে হয় ব্যাপারটা একটি আলাদা। পাক অভিনেত্রী রাবি পিরজাদা মনে করেন, সলমন খান ও তাঁর বলিউডি ছবিগুলি পাকিস্তানের যুবসমাজের মাথা খাচ্ছে, তাদের বিপথে চালিত করছে।

পাকিস্তানের এক দৈনিক অনুসারে পাকিস্তানী চলচ্চিত্রপ্রেমী যারা স্থানীয় সিনেমা হলে গিয়ে ভারতীয় সিনেমা দেখেন তাদের জন্যে রাবির কিছু বক্তব্য রয়েছে।
লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী বলেন, "বলিউডে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটা ছবি নয় অপরাধজগৎ নিয়ে না হয় তাতে কোনও না কোনও অপরাধমূলক দৃশ্য রয়েইছে। বিশেষ করে সলমন খানের সিনেমাগুলিতে। আমার প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রকাররা যুবসমাজকে কি শেখাচ্ছেন? মনে হয় যেন ওরা অপরাধের প্রচার করে।"
বলিউড ফিল্মের সমালোচনার পাশাপাশি রাবি বলেন, "একটা সময় ছিল যখন পাকিস্তানি সিনেমা তার সেরাটা দিয়েছে, ছবির মাধ্যমে সামাজিক নৈতিকতা, নীতিগত শিক্ষা দেওয়া হত, আমরা ছবির মাধ্যমে সমাজে শিক্ষার আলো প্রসারিত করতাম, কিন্তু বলিউড সব পাল্টে দিয়েছে।"
শুধু রাবি নয়, আর এক পাকিস্তানি অভিনেতা সাবা কামাক যিনি শীঘ্রই ইরফান খানের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, তিনি কিছুদিন আগে সলমন খান, হৃতিক রোশন এবং রীতেশ দেশমুখের সমালোচনা করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications