Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুমুদলাল–গৌরাঙ্গ–নিশান্ত, বলিউড তারকাদের প্রকৃত নাম জানেন কি

বলিউড তারকাদের প্রকৃত নাম

‌বলিউডে নাম বদলের রীতি দীর্ঘদিন ধরে। কেউ সফলতা পাওয়ার জন্য নাম বদল করে আবার কেউ জ্যোতিষ শাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম বদলায়, তবে তা অবশ্যই তাঁরা যে জ্যোতিষদের বিশ্বাস করেন সেই অনুযায়ী। বলিউড তারকাদের মতে, নাম বদলালে তাঁদের জীবনে সৌভাগ্য আসবে। সেরকমই কিছু অভিনেতাদের বিষয়ে জেনে নেওয়া যাক।

অজয় দেবগণ–বিজয় দেবগণ

অজয় দেবগণ–বিজয় দেবগণ

বিজয় দেবগণ থেকে অজয় দেবগণ হওয়ার কারণ হল এই নামটি খুবই সাধারণ নাম থিল সেই সময় এবং বিজয় নামের বহু তারকা সেই সময় বি-টাউনে ছিল। পরে অজয় তাঁর পদবী দেবগণেও পরিবর্তন আনেন (Devgan to Devgn)‌, ইংরাজির একটি বর্ণ বাদ দিয়ে। তবে অবশ্যই তা সংখ্যাতত্ত্ববিদের পরামর্শ অনুযায়ী।

অশোক কুমার–কুমুদলাল গঙ্গোপাধ্যায়

অশোক কুমার–কুমুদলাল গঙ্গোপাধ্যায়

অশোক কুমারের আগের নাম ছিল কুমুদলাল গঙ্গোপাধ্যায়। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি সকলের কাছে দাদামণি বলে পরিচিত। তাঁর আগের নাম কুমুদলাল তাঁর পছন্দ ছিল না এবং সেটা নিয়ে মজাও করা হত। তাই তিনি তাঁর নাম বদল করে অশোক কুমার রাখেন। ‌

মিঠুন চক্রবর্তী–গৌরাঙ্গ চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী–গৌরাঙ্গ চক্রবর্তী

মিছুন চক্রবর্তীর প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি তাঁর নাম বদল করে মিঠুন রেখেছিলেন এবং তাঁর নামটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। ১৯৭৬ সাল থেকে মিঠুন বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং তিনি বহু সিনেমাই করেছেন যা পরবর্তীকালে ব্লক বাস্টার হিট হয়েছিল। মিঠুন শুধু অভিনেতাই নন, তিনি একজন সংগীত শিল্পী, প্রযোজক, সমাজ কর্মী এবং শিল্পোপতিও। মিঠুন চক্রবর্তী সংসদে রাজ্য সভার প্রাক্তন সদস্য।

মহিমা চৌধুরি–ঋতু চৌধুরি

মহিমা চৌধুরি–ঋতু চৌধুরি

বলিউডে একসময় বেশ জনপ্রিয় নাম ছিল মহিমা চৌধুরির। তবে অভিনয়ে আসার আসার আগে মহিমা মডেলিং করতেনতাঁর আগের নাম ছিল ঋতু চৌধুরি, যা তিনি বদলে মহিমা করেন। কারণ তিনি মনে করেছিলেন যে মহিমা নামটি শুনতে বেশি ভালো লাগবে।

আয়ুষ্মান খুরানা–নিশান্ত খুরানা

আয়ুষ্মান খুরানা–নিশান্ত খুরানা

আয়ুষ্মানের বাবা একজন জ্যোতিষ। আর এই কারণে সৌভাগ্য ও সাফল্যের কারণ এতাঁর নাম ২ বার পরিবর্তন করা হয়। আয়ুষ্মানের আগের নাম ছিল নিশান্ত খুরানা পরে তা বলে আয়ুষ্মান রাখা হয়। পরে এই নামের বানানও পরিবর্তন করা হয়।

অনু কাপুর–অনিল কাপুর

অনু কাপুর–অনিল কাপুর

জনপ্রিয় অভিনেতা অনু কাপুরের আগের নাম ছিল অনিল কাপুর। ইন্ডাস্ট্রিতে অনিল কাপুর নামে আগে থেকেই সফলতম অভিনেতা রয়েছেন তাই তিনি তাঁর নাম বদলে দেন। কারণ তিনি কোনও বিভ্রান্ত তৈরি করতে চাননি। তেজাব সিনেমায় অনু কাপুরের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল।

ববি দেওল–বিজয় সিং দেওল

ববি দেওল–বিজয় সিং দেওল

ঊবি দেওল তাঁর পদবী দেওলের কারণেই অন্য ভাইদের মতো জনপ্রিয়। কিন্তু আপনারা কি জানেন যে ববি দেওয়ালের আগের নাম ছিল বিজয় সিং দেওল এবং পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর নাম ববি রাখবেন।

দিলীপ কুমার–মহম্মদ ইউসুফ খান

দিলীপ কুমার–মহম্মদ ইউসুফ খান

পুরনো যুগের অভিনেতা দিলীপ কুমারের আগের নাম ছিল মহম্মদ ইউসুফ খান। সিনেমায় এই নাম কেমন লাগবে তা ভেবেই তিনি মনে হয় তাঁর নামটি বদল করে দেন।

চাঙ্কি পাণ্ডে–সুয়াশ শরদ পাণ্ডে

চাঙ্কি পাণ্ডে–সুয়াশ শরদ পাণ্ডে

এটা অনেকেই হয়ত জানেন না যে চাঙ্কি পাণ্ডের আসল নাম সুয়াশ শরদ পাণ্ডে। তিনি তাঁর বলিউডে প্রথম ছবি করার আগেই পদবী বদল করেন।

জ্যাকি শ্রফ–জয় কিষাণ কাকুভাই শ্রফ

জ্যাকি শ্রফ–জয় কিষাণ কাকুভাই শ্রফ

জ্যাকি শ্রফের আসল নাম ছিল জয় কিষাণ কাকুভাই শ্রফ। কিন্তু এই বিশাল নামটি অনেকটাই বড় ও পুরনো বলে তিনি তাঁর নাম বদলে জ্যাকি করেন।

সইফ আলি খান–সাজিদ আলি খান

সইফ আলি খান–সাজিদ আলি খান

ছোট নবাবের প্রকৃত নাম সাজিদ আলি খান, যা পরে পরিবর্তন করে সইফ আলি খান করা হয়। সইফ খুবই জনপ্রিয় অভিনেতা এবং তিনি করিনা কাপুরকে বিয়ে করেছেন।

কে কে মেনন–কৃষ্ণা কুমার মেনন

কে কে মেনন–কৃষ্ণা কুমার মেনন

কে কে মেননের আগের নাম ছিল কৃষ্ণা কুমার মেনন এবং অভিনেতা নিজের নাম যাতে আরও ভালো শুনতে লাগে তার জন্য তিনি নাম বদলে কে কে মেনন করেন।

 জনি লিভার–জন প্রকাশ রাও জানুমালা

জনি লিভার–জন প্রকাশ রাও জানুমালা

বলিউডের কমেডিয়ান জনি লিভারের পূর্বের নাম ছিল জন প্রকাশ রাও জানুমালা। তাঁর বাবা হিন্দুস্তান ইউনিলিভারে লিমিটেড সংস্থায় কাজ করতেন, সেখানে জনি একবার নিজের প্রতিভা সেখানে প্রদর্শন করেন এবং হিন্দুস্তান ইউনিলিভার সংস্থার কিছু শীর্ষ কর্তাদের নকল করে দেখান। এই ঘটনার পরই সবাই তাঁকে জনি লিভার বলে ডাকতে শুরু করে।

বিবেক ওবেরয়–বিবেকানন্দ ওবেরয়

বিবেক ওবেরয়–বিবেকানন্দ ওবেরয়

স্বামী বিবেকানন্দের নামে নাম ছিল বিবেক ওবেরয়ের। তাঁর পুরো নাম বিবেকানন্দ ওবেরয়। যেটা তিনি পরে ছোট করে বিবেক রাখেন। কারণ তিনি বলিউডে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন এবং রোম্যান্স করবেন, এই সবের মধ্যে তিনি বিবেকানন্দের মতো শ্রদ্ধেয় ব্যক্তির নাম নিয়ে আসতে চাননি।

সানি দেওল–অজয় সিং রাঠোর

সানি দেওল–অজয় সিং রাঠোর

সানি দেওলের প্রকৃত নাম অজয় সিং রাঠোর যা বদলে তিনি সানি রাখেন।

টাইগার শ্রফ–জয় হেমন্ত শ্রফ

টাইগার শ্রফ–জয় হেমন্ত শ্রফ

বাবার মতো টাইগার শ্রফও নিজের নাম বদলে নেন। তাঁর প্রকৃত নাম জয় হেমন্ত শ্রফ। তবে টাইগার রাখার পেছনে মজাদার গল্প রয়েছে। আসলে শিশু থাকার সময়, টাইগার সকলকে কামড়ে দিতেন তাই তাঁর ডাকনাম রাখা হয় টাইগার। এই নামটাই তিনি সিনেমায় ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নেন কারণ তিনি যে ধরনের ভূমিকায় অভিনয় করেন তাতে এই নামটাই ভালো মানাবে।

নানা পাটেকর–বিশ্বনাথ পাটেকর

নানা পাটেকর–বিশ্বনাথ পাটেকর

কিংবদন্তী অভিনেতা নানা পাটেকরের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। যদিও তিনি মনে করেন যে নানা নামটি তাঁর বেশি ভালো মানাবে সিনেমার ক্ষেত্রে। তাই ভাবামাত্রই তিনি নাম বদল করে নানা পাটেকর রাখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+