রাষ্ট্রদ্রোহিতা ইস্যুতে বিশিষ্টজনেরা গর্জে উঠলেন! নাসিরুদ্দিন-রোমিলাদের নয়া চিঠি প্রধানমন্ত্রীকে
কয়েকদিন আগেই বিহারের মুজফ্ফরনগরের এক আদালতে দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়।
কয়েকদিন আগেই বিহারের মুজফ্ফরনগরের এক আদালতে দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলায় অপর্ণা সেন থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, তথা অনুরাগ কশ্যপের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে। এবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশের ১৮০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব একটি খোলা চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে।

নাসিরুদ্দিন-রোমিলা থাপারদের প্রশ্ন
ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি সংগঠনের তরফে অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও অধ্যাপিকা রোমিলা থাপাররা দেশদ্রোহিতার নামে বিশিষ্টজনদের হেনস্থা করার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, গণপিটুনির বিরুদ্ধে যেহেতু বিশিষ্টরা প্রতিবাদের ঝড় তুলেছিলেন তাই তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হয়েছে ।

প্রতিবাদে নয়া চিঠি
এই ঘটনার প্রেক্ষিতে বিশিষ্টজনরা ফের প্রধানমন্ত্রীকে আরো একটি খোলা চিঠি পাঠিয়েছেন। ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি সংগঠনের তরফেই পাঠানো হয়েছে এই চিঠি। তাঁদের দাবি, সাধারণ নাগরিক হিসাবে অপর্ণারা প্রতিবাদ জানিয়েছিলেন গণপিটুনির বিরুদ্ধে। এতে তাঁদের কেন হেনস্থা করা হচ্ছে, তা খোলা চিঠিতে জানতে চান নাসিরুদ্দিন, রোমিলারা।

১৮০ জনের প্রতিবাদপত্র
এর আগে মনিরত্নম, অপর্ণা সেন, কৌশিক সেন, সৌমিত্র চট্টোপাধ্য়ায়, অনুরাগ কশ্যপ সহ ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের খোলা চিঠি গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। এবার, প্রধানমন্ত্রীকে ১৮০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের চিঠি গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

নতুন চিঠিতে কাদের নাম?
নতুন যে চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, তাতে ১৮০ জনের মধ্যে প্রেরক হিসাবে নাম রয়েছে, অসোক বাজপেয়ী, জেরি পিন্টো, ইরা ভাস্কর, কবি জিৎ থায়ালি , ও শামসুল ইসলামের। গতবারের চিঠির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কড়া বার্তা এসেছিল বিশিষ্টজনেদের প্রতি। এবার প্রশ্ন উঠছে, ১৮০ বিশিষ্ট ব্যক্তিত্বের চিঠি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর কী ঘটতে পারে, তা নিয়ে।
-
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড়












Click it and Unblock the Notifications