বিপদের মুখে অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানি! সেলেবদের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি পেল নাগপুর পুলিশ
বিপদের মুখে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আম্বানি! পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন পান নাগপুর পুলিশের কর্মকর্তারা। বলা হয় এই তিন তারকার বাংলো উড়িয়ে দেওয়া হবে। তারপরেই পুলিশ তদন্তে নেমেছেন।
ঘোর বিপদের মুখে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আম্বানি! পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন পান নাগপুর পুলিশের কর্মকর্তারা। বলা হয় এই তিন তারকার বাংলো উড়িয়ে দেওয়া হবে। তারপরেই পুলিশ তদন্তে নেমেছেন।নাগপুর পুলিশের তরফে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, মঙ্গলবার যে ফোনটি নাগপুর পুলিশের কন্ট্রোল রুমে আসে, তা মুম্বইয়ের পালঘর শিবাজি নগর থেকে করা হয়েছে বলে জানান নাগপুরের পুলিশ কর্তারা।

কী জানালেন পুলিশ
পুলিশের যে কর্মকর্তা ফোনটি ধরেছিলেন তিনি জানিয়েছেন ফোনের ওপারে তিনি দুই ব্যক্তিকে কথা বলতে শুনেছেন। অস্ত্রশস্ত্র সমেত ২৫ জনের একটা দল মুম্বইয়ে এসেছেন, তারা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আম্বানির বাংলো তারা উড়িয়ে দেবেন। এই ঘটনার জন্য পুলিশ তদন্তে আরও জোর দিয়েছেন। তারা আরও সতর্ক হয়ে কাজ করছেন।

আম্বানি পরিবার দেশে ও বিদেশে পাবে জেড প্লাস নিরাপত্তা
আগেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দেশে ও বিদেশে মুকেশ আম্বানি ও তার পরিবারকে জেড প্লাসের নিরাপত্তা পাবে। বিচারপতি কৃষ্ণ মুরারি ও আহসানউদ্দিন আমানুল্লাহ সোমবার জানিয়েছেন, আম্বানির নিরাপত্তা নিয়ে অবশ্যই সব সময় ঝুঁকি থাকে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তাঁর বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আম্বানির নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকার কারণ ও সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় আম্বানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে দেশে ও বিদেশে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

খরচ বহন করতে হবে আম্বানি পরিবারকেই
সর্বদাই আম্বানির জেড প্লাস নিরাপত্তার মধ্যে থাকবেন। ২ থেকে ৬ জন আম্বানির নিরাপত্তার জন্য সবসময় থাকবেন, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, আম্বানি ও তার পরিবার দেশ ও বিদেশে যে জেড নিরাপত্তার সুবিধা পাবেন তা বহন করতে হবে আম্বানি পরিবারকেই।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications