কনসার্ট চলাকালীন সঙ্গীত শিল্পী সোনুর ওপর হামলা, ভাইরাল ভিডিও, কী জানালেন ডেপুটি কমিশনার
মুম্বইয়ের চেম্বুরে শো চলাকালীন আক্রান্ত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম, তাঁর বন্ধু রব্বনি খানও এই ঘটনার শিকার হন, দেখুন সেই ভিডিও
মুম্বইয়ের চেম্বুরে শো চলাকালীন আক্রান্ত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। গায়ক ছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই বন্ধু। সোমবার এক কনসার্টে গায়কের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জরিয়েছে শিবসেনা বিধায়কের ছেলে। জানা গিয়েছে, গায়কের এক বন্ধুকে স্টেজের সিঁড়ি থেকে জোর করে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, শুধু তাই নয়, তাঁকে মাথার চুল ধরে টানা হয়, এই খারাপ ঘটনার সাক্ষী নেট নাগরিকরাও, কারণ এই ঘটনার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কী জানালেন হেমরাজ সিং রাজপুত
জানা গিয়েছে এই ঘটনায় আগত হয়েছেন সোনু নিগমের বন্ধু রব্বানি খান। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। গতকাল রাত ১১ টার সময় সোনু লাইভ পারফরম্যান্সের পর স্টেজ থেকে নামছিলেন। সেই সময় ভক্তরা গায়কের সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর এই নিয়েই শুরু হয় ধাক্কাধাক্কি। আর ঠিক সেই সময় সোনু স্টেজ থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ভক্তরা তাঁকে তাঁকে ঘিরে ধরেন। গায়কের সঙ্গে থাকে দু'জন বন্ধু তাদেরকে সরাতে চেষ্টা করছিলেন। তখন ভক্তদের মধ্যে কেউ একজন গায়কের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাটি বর্ণনা করেছেন ডেপুটি কমিশনার হেমরাজ সিং রাজপুত। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে স্বপ্নিল ফাটারপেকার।

কী জানালেন গায়ক
হেমরাজ সিং জানান, স্বপ্নিলের বিরুদ্ধে এফ আই আরও দায়ের করা হয়েছে। তবে এই ঘটনার জেরে বিজেপি নেতা শেহজাদা পুনাওয়ালা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করেও কথা বলেছেন। এই ঘটনায় সোনু নিগম কিন্তু একদমই চুপ থাকেননি, তিনি থানায় ডায়েরি করেছেন। তিনি জানিয়েছেন, রব্বানি খান আমাকে বাঁচাতে আসায় ধৃতরা রব্বানিকে ধাক্কা মারেন আর তখনই সে স্টেজের নীচে পরে যান। এই ঘটনায় তিনি তো মারাও যেতে পারতেন। এর পর কারোর সঙ্গে জোর করে সেলফি তোলার আগে অবশ্যই সবাইকে আরেকবার ভাবতে হবে।

ভিডিওটি ভাইরাল হয়েছে
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখান থেকে স্পষ্ট সব দেখা যাচ্ছে। ঘটনাটি যখন নাগালের বাইরে চলে যাচ্ছিল সেই সময় এই পরিস্থিতি সামাল দেন স্টেজের অন্যন্যা লোকেরা। ঘটনাটি তদন্ত করা হবে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের সদস্য সুপ্রদা ফাটারপেকার সোনু নিগমের কাছে ক্ষম্মা চেয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications