Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউড কলিং! অ্যাঙ্কারিং নয়, অভিনয় করতে মুম্বই চললেন মীর!

রেডিওতে সঞ্চালনার পাশাপাশি খাস খবরে নিউজ রিডিংটা ভালই সামলেছিলেন মীর। সেখান থেকে ক্যামেরার সামনে আসার সাহসটা জুটেছিল। তারপর টেলিভিশন অ্যাঙ্ক্যারিং, মিমিক্রি থেকে পানিং আর সেখান থেকেই টলিউডে অভিনয়ে হাত পাকানো। এবার সোজা বলিউড। আজ্ঞে হ্যাঁ আমাদের প্রিয় মীর-এর এবার অভিষেক হতে চলেছে বলিউডের ছবিতে।

ডিএনএ মে গান্ধীজি ছবিতে অভিনয় করতে দেখা যাবে মীরকে। প্রধান চরিত্র না হলেও ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মীর। একথা জানিয়েছেন ছবির পরিচালক সন্দীপ নাথ। বলিউডে আপাতত সন্দীপের অন্য একটি পরিচয় আছে।

বলিউড কলিং! অ্যাঙ্কারিং নয়, অভিনয় করতে মুম্বই চললেন মীর!

সন্দীপ বলিউডের জনপ্রিয় গীতিকার। আশিকি ২ ছবির জনপ্রিয় গান শুন রহা হ্যায় না তু গানটি তাঁরই লেখা। এবার গান লেখার পাশাপাশি আস্ত একটি ছবি করার কথা ভাবছেন। আর সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য তার প্রথম ও শেষ পছন্দ মীরই।

এই ছবিতে তাঁর চরিত্র নিয়ে খোলাখুলিই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। মীরের কথায়, "এই ছবিতে তাঁর চরিত্রের নাম প্রফুল্ল তরফদার। একটি অ্যাড এজেন্সি চালান তিনি। প্রফুল্ল একেবারে খাঁটি বাঙালি। রবীন্দ্রনাথ-বঙ্গিমচন্দ্র তাঁর গর্ব। কিন্তু তা বলে এই হিন্দি ছবিতে বাঙালি চরিত্রকে যেভাবে ভাঙা অসহ্য হিন্দি বলা হয়, প্রফুল্ল তেমন নয়, হিন্দিতে চোস্ত সে। প্রফুল্লর কাছে কাজ করতে আসে ছবির নায়ক, সেখান থেকেই গল্প এগিয়ে চলে।"

এটি মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটি স্যাটায়ার। হাসির খোরাকের পাশাপাশি ভালবাসার গল্পও রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে একটা শক্তিশালী বার্তা। যা ছবিতে দেখলে তবেই বোঝা যাবে। আগামী ২২ জুলাই থেকে শুরু হবে ছবির শুটিংয়ের কাজ। মূলত দিল্লি ও মুম্বইতেই শুটিং হবে। ছবিতে মীরের পাশাপাশি অভিনয় করছেন প্যায়ার কা পঞ্চনামা অভিনেতা রায়ো এস বখিরতা, জ্যোতি শেঠি, রাজেশ শর্মা, সঞ্জয় মিশ্র, মনোজ বক্সি এবং অন্যান্যরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+