'মণিকর্ণিকা'-র সঙ্গে 'বাহুবলী ২'-এর এত মিল! যিশু-কঙ্গনা মাতালেন প্রথম ট্রেলারে
বহু প্রতিক্ষিত ছবি 'মণিকর্ণিকা'র ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য।
বহু প্রতিক্ষিত ছবি 'মণিকর্ণিকা'র ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। কঙ্গনা ,যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবি ২০১৯ সালের অন্যতম ব্লকবাস্টার ছবি হয় কী না তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই তা ট্রেন্ডিং এ। প্রসঙ্গত 'বাহুবলী' ছবির লেখক বিজয়েন্দ্র প্রসাদ 'মণিকর্ণিকা' ছবিরও চিত্রনাট্য লিখেছেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে নিয়ে তৈরি এই ছবির ট্রেলারের প্রতিটি দৃশ্য যেন কোথাও মনে করিয়ে দিচ্ছে সেই 'বাহুবলী' ছবিকে।

কবে মুক্তি পাচ্ছে ছবি?
২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত 'মণিকর্ণিকা'। ছবিটি হিন্দি ছাড়াও তামিল , তেলগু ভাষায় মুক্তি পেতে চলেছে।
ছবির ট্রেলার
'বাহুবলী ২' ছবিতে দেবসেনার চরিত্রে অনুষ্কা শেট্টি মন কেড়ে নিয়েছিলেন দর্শকদের। যোদ্ধাবেশের এক সুন্দরী রাজকুমারীর ভূমিকায় দেখা গিয়েছিলে তাঁকে। আর তাঁর অ্যাকশনও বেশ সমাদৃত হয় দর্শকের কাছে। 'বাহুবলী ২' ছবির সেই সমস্ত অ্যাকশন, বিভিন্ন দৃশ্যের স্মৃতি যেন উস্কে দিল 'মণিকর্ণিকা' ছবির ট্রেলার।

ছবির কাস্টিং
ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন টলিউড তারকা যিশু সেনগুপ্ত। ঝঁসির রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে কঙ্গনাকে যে ছবিতে অ্যাকশন স্টার হিসাবে পাওয়া যাবে তা ট্রেলারেই প্রকাশিত। তবে যিশুএ এই ছবির ট্রেলারে নজর কাড়ছেন।

ছবি ঘিরে বিতর্ক!
কঙ্গনা অভিনীত এই ছবির শ্যুটিং ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। ছবির শ্যুটিং মাঝ পথে ছেড়ে যান ছবির পরিচালক।'মণিকর্ণিকা'র বাকি অংশের শ্যুটিং তথা পরিচালনার দায়িত্ব গিয়ে পড়ে কঙ্গনার কাঁধে! কঙ্গনার সঙ্গে অভিনয়ে সমস্যার দরুন , সেট ছেড়ে চলেযান অভিনেতা সোনু সুদও। তবে য়াবতীয় বিতর্ক পেরিয়ে এবার মুক্তির পথে 'মণিকর্ণিকা'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications