নিজের সিনেমার প্রিভিউ দেখে আত্মহত্যা কেরলের তরুণ প্রযোজকের
তিরুবনন্তপুরম, ২৫ এপ্রিল : কেরলের মালয়ালম সিনেমার তরুণ প্রযোজক অজয় কৃষ্ণণ (২৯) শনিবার তিরুমুল্লাবরম, কোল্লামে নিজের বাড়িতে আত্মহত্যা করেন। জানা গিয়েছে, প্রযোজক হিসাবে আসন্ন ব্যর্থতার আঁচ পেয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন তিনি। [অকালে প্রাণ হারিয়েছেন যে জনপ্রিয় অভিনেত্রীরা]
প্রযোজক হিসাবে প্রথমবার 'আভারুডে রাভুকাল' নামের মালয়ালম সিনেমায় বিনিয়োগ করেন তিনি। জানা গিয়েছে, সেই ছবির প্রিভিউ দেখেই হতাশ হয়ে পড়েন এই তরুণ প্রযোজক। [স্কাইপ কলে বন্ধুর সঙ্গে তর্কাতর্কি, এরপরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা টেলিভিশন সঞ্চালিকার]

সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাবে এটা ধরে নিয়েই মোট ৪ কোটি টাকা তিনি এই ছবিতে বিনিয়োগ করেছিলেন। তবে প্রিভিউ দেখেই তিনি ধরে নেন, সিনেমা ফ্লপ হতে চলেছে। আর আসন্ন ব্যর্থতার আঁচ পেয়েই সম্ভবত তিনি আত্মহননের পথ বেছে নেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। [বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু]
অজয় কৃষ্ণণের প্রযোজনায় তৈরি 'আভারুডে রাভুকাল' নামের মালয়ালম সিনেমাটিতে অভিনয় করেছেন আসিফ আলি, উন্নি মুকুন্দন, অজু ভার্গিস, বিনয় ফোর্ট, হানি রোজ ও লিনা নামের অভিনেতা-অভিনেত্রীরা। এর আগে সিনেমা ও টেলিভিশনে নানা চরিত্রে অভিনয়ও করেছেন অজয় কৃষ্ণণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications