পুরোটাই প্র্যাঙ্ক! আসলে কাকে হ্যাঁ করেছেন মালাইকা অরোরা নিজেই জানালেন সত্যিটা
'আমি হ্যাঁ বলেছি'! বৃহস্পতিবার সকালে অভিনেত্রী মালাইকা অরোরা নিজের ছবি দিয়ে এই ক্যাপশন পোস্ট করার পর গোটা বি-টাউন জুড়ে শোরগোল পড়ে যায়। তবে কি অর্জুন কাপুরের সঙ্গে গোপনে বাগদান পর্ব সেরে নিলেন মালাইকা? তাহলে কি শীঘ্রই চারহাত এক হতে চলেছে? এ ধরনের বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে। কিন্তু খুব শীঘ্রই এই সব জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়ে নিজেই সত্যিটা প্রকাশ করলেন মালাইকা অরোরা।

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিয়ের জাল যখন বুনতে শুরু করেছেন সকলে, তখনই চমকে দিলেন নায়িকা। আসলে মালাইকা অরোরা ওটিটিতে ডেবিউ করতে চলেছেন। এই সিরিজে মালাইকার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অজানা আলোচনা হবে এবং তাঁর বন্ধু ও পরিবারের পক্ষ থেকে অতিথি হয়ে আসবেন। ডিজনি প্লাস হটস্টারে মালাইকা অরোরার আগামী শো আসতে চলেছে। যা ৫ ডিসেম্বর থেকে স্ট্রিমিং হবে।
মালাইকার এই নতুন শোয়ের নাম 'মুভিং উইথ মালাইকা'। অভিনেত্রী জানিয়েছেন এই শোয়ের মাধ্যমে তিনি তাঁর ও তাঁর ভক্তদের মধ্যে থাকা প্রতিবন্ধকতা ভাঙবেন। সেই শোয়ের জন্যই যে 'হ্যাঁ' বলেছেন তিনি। সেই কথাই স্পষ্ট করলেন অভিনেত্রী। লিখলেন, 'আমি হ্যাঁ বললাম। আমার নতুন রিয়্যালিটি শো আসছে। যেখানে ব্যক্তি মালাইকাকে এই ভাবে প্রথম বার দেখবেন আপনারা। আপনারা এতক্ষণ কী ভাবছিলেন? অপেক্ষা করুন।' ৫ ডিসেম্বর থেকে দেখানো হবে এই শো।
বৃহস্পতিবার সকালে মালাইকা অরোরার পোস্ট অনেককেই অবাক করেছে। নেটিজেনদের একাংশতো ভেবেই বসেছিল যে এবার কাপুর পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। অনেকেই মালাইকার পোস্ট করা ছবিতে এনগেজমেন্টের আংটি খুঁজছিলেন, কিন্তু পরে পুরো বিষয়টি যে অন্য বেরোবে তা কেউই ভাবতে পারেননি। বলা চলে নিজের ভক্তদের নভেম্বরেই এপ্রিল ফুল করলেন মালাইকা অরোরা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications