চেক বাউন্সের অভিযোগ, ৬ মাসের জেল অভিনেত্রী কোয়েনা মিত্রের
দর্শকরা প্রায় তাঁকে ভুলতেই বসেছেন। একসময়ে বলিউডে যাঁর নাম ডাক হয়েছিল আইটেম ডান্সার হিসেবে, সেই কোয়েনা মিত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
দর্শকরা প্রায় তাঁকে ভুলতেই বসেছেন। একসময়ে বলিউডে যাঁর নাম ডাক হয়েছিল আইটেম ডান্সার হিসেবে, সেই কোয়েনা মিত্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। দোষ প্রমাণে ৬ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

পুনম শেঠি নামে এক মডেল কোয়েনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। তিনি আন্ধেরির মেট্রোপলিটন আদালতে মামলা করেন কোয়েনা বিরুদ্ধে। কোয়েনা তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২২ লাখ টাকা ধার করেছিলেন। সেই টাকা ফেরত চাওয়া হলে কোয়েনা তাঁকে ৩ লাখ টাকার একটি চেক দেন।
কিন্তু সেই চেক বাউন্স করে বলে অভিযোগ। ২০১৩ সালের ১৯ জুলাই কোয়েনাকে নোটিস পাঠানো হয়। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে ফের আদালত তাঁকে সমন পাঠায়। শুনানি চলাকালীনই কোয়েনার বিরুদ্ধে চেক চুরির করার অভিযোগ করেন মডেল। শেষে আদালত কোয়েনার কোনও অজুহাতই শুনতে রাজি হয়নি এবং বিচারক কেতন চবন খারিজ করে দেন তাঁর আবেদন এবং ৬ মাসের কারাদণ্ডের সাজা শোনান।
কোয়েনার আইনজীবী অবশ্য জানিয়েছেন মেট্রোপলিটন কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে আবেদন করবেন তাঁরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications