Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্যারিসের হোটেলে ভুয়া পুলিশের গানপয়েন্টে কিম কার্ডাশিয়ান! গ্রেফতার তারকার নিরাপত্তারক্ষী

একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন তারকা কিম কার্ডাশিয়ান। পুলিশ সেজে প্যারিসের হোটেলের ঘর থেকে গানপয়েন্টে কিমকে তুলে নিয়ে যায় ৫ জন আততায়ী। লক্ষ লক্ষ টাকার গয়না চুরি করে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে মিডিয়া সূত্রের খবর। [(ছবি) পোশাক বিভ্রাটে কিম কার্ডাসিয়ান]

এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন কিমের মুখপাত্র ইনা ট্রেকয়েকাস। তিনি জানিয়েছেন, শারীরিক কোনও আঘাত না লাগলেও এই ঘটনায় আতঙ্কে ভয় একেবারে গুটিয়ে গিয়েছেন কিম। [(ছবি) কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

প্যারিসের হোটেলে ভুয়া পুলিশের গানপয়েন্টে কিম কার্ডাশিয়ান! গ্রেফতার তারকার নিরাপত্তারক্ষী

প্রসঙ্গত ফ্যাশন উইকের জন্য গত সপ্তাহ থেকেই প্যারিসে রয়েছেন কিম। রবিবার সকালে অন্য একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন কিম। [(ছবি) 'প্রাপ্তবয়স্কদের জন্য' : ব্রিটিশ পত্রিকা জিকিউ -এর জন্য ফের নগ্ন কিম কার্ডাসিয়ান]

সন্ধ্যাবেলায় বোন কান্দেল জেনরের একটি মডেলিং শোয়ে তাঁকে সমর্থন করার জন্য সপরিবারে উপস্থিত ছিলেন কিম। এরপরই পুলিশের পোশাক পরা অথচ মুখ ঢাকা ৫ সশস্ত্র দুষ্কৃতী কিমকে গানপয়েন্টে রেখে লক্ষ লক্ষ টাকার গয়না ডাকাতি করে পালায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে, কিমের নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ৫ জনকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাটির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটনো হয়েছে। [(ছবি) কিম কার্ডাসিয়ানের সেরা ১০ বিকিনি লুক]

এই ঘটনার সময় একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন কিমের স্বামী ক্যানয়ে ওয়েস্ট। হঠাৎ গান থামিয়ে "জরুরী পারিবারিক কারণ" দেখিয়ে বেরিয়ে যান ওয়েস্ট। তবে এই বিষয় নিয়ে মিডিয়ার কাছে মুখে কুলুপ এঁটেছে কিমের পরিবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+