Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Katrina Kaif: বলিউডের হিরোদের টেক্কা দিতে পারে, টাইগার-৩ অভিনেত্রীর বডিগার্ডের বেতন শুনলে চমকে উঠবেন

সদ্য মুক্তি পেয়েছে সলমন খান এবং ক্যাটরিনা কাউফের ছবি টাইগার-৩। চার দিনেই ১৫০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় এখন প্রায়ই দেখা যাচ্ছে অভিনেত্রীকে আপডেট দিতে। অভিনেত্রীর সঙ্গে ছায়ার মতো ঘুরতে দেখা যায় এক সুদর্শন দেহরক্ষীকে। যাঁকে দেখে মুগ্ধ নেটপাড়া।

ক্যাটরিনার এই দেহরক্ষীর নাম দীপক সিং। বলিউডের কোনও হিরোর থেকে কম সুদর্শন নন দীপক। ক্যাটরিনার সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়ান তিনি। অভিেনত্রীর নিরাপত্তায় থাকা এই সুদর্শন দেহরক্ষীকে নিয়ে নেটপাড়ার কৌতুহলের শেষ নেই। শোনা যায় দীপক নাকি ১৯৯৯ সালে ক্রিকেটার হতে মুম্বইয়ে এসেছিল।

Katrina Kaif

জনপ্রিয় ক্রিকেট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে ক্রিকেটের প্রশিক্ষণও নিয়েিছলেন তিনি। কিন্তু ক্রিকেটে তেমন জায়গা করতে পারেননি। কলেজ লেভেলে খেলেই তাঁকে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ইতি টানতে হয়েছে। শেষে সিকিউরিটি এজেন্সিতে চাকরি করা শুরু করেন দীপক। প্রথমে সঞ্জয়লীলা বনশালির ব্ল্যাক সিনেমার সেটে ডোরম্যান হিসেবে কাজ শুরু করেছিলে তিনি।

মরিসাসে একটি অনুষ্ঠানে অভিনেত্রী রানি মুখার্জির িনরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। সেটাই ছিল বলিউডে দেহরক্ষী হিসেবে কাজ করার প্রথম সুযোগ। বর্তমানে তিনি ক্যাটরিনা কাইফের দেহরক্ষী হিসেবে কাজ করেন। এর আগে তিনি সলমন খান, মাধুরী দিক্ষিত, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্যারিস হিলটন, দীপিকা পাড়ুকোনের মতো তারকার দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন।

ক্যাটরিনার দেহরক্ষী হলেও সবসময় তাঁকে সুন্দর পোশাকে অভিনেত্রীর সঙ্গে দেখা যায়। বেশ কয়েকবার অভিনয়ের অফারও পেয়েছেন দীপক। কিন্তু তিনি সেগুলি ফিরিয়ে দিয়েছেন। শাহরুখ খানের দেহরক্ষী হিসেবে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। জানেন কি দীপকের বার্ষিক বেতন কত। শুনলে চমকেই উঠবেন। ক্যাটরিনার কাছ থেকে ১ কোটি টাকা বেতন পান দীপক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+