Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Katrina Kaif: জানেন প্রাক্তন প্রেমিকার বিয়েতে কি উপহার দিয়েছিলেন সলমন খান?

প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্যাটরিনার কাইফ সলমন খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। সেই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে সলমনের। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে ক্যাটরিনার। তারপরে আবার সলমন খানের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছিল। এরই মাঝে শোনা যায় বিকি কুশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ক্যাটরিনা। ভিকি প্রকাশ্যে সেকথা স্বীকারও করেন। ক্যাটরিনাও তা গোপন করতে চাননি।

Katrina Kaif

শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তঁারা। বিয়েতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন প্রাক্তন প্রেমিক সলমন খানও। প্রাক্তন প্রেমিকাকে বিয়েতে মন খুলেই উপহার দিয়েছিলেন সলমন খান। শোনা গিয়েছে ৩ কোটি টাকার একটি বহুমূল্য গা়ড়ি নাকি ক্যাটরিনা এবং ভিকি কুশলকে বিয়েতে উপহার দিয়েছিলেন তিনি।

রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেনস্স রিসর্টে বসেছিল ভিকি কুশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। সেখানে কারা উপস্থিত ছিলেন সেই তথ্য সেই সময় প্রকাশ্যে আসেনি। পরে ভিকি কুশল জানিয়েছিলেন সলমন খান নাকি ৩ কোটি টাকা দামের একটি গাড়ি তাঁদের উপহার হিসেবে দিয়েছিলেন।

উপহার দেওয়ার তালিকায় শীর্ষে ছিলে সলমন খান। অনুষ্কা শর্মা দিয়েছিলেন সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের একটি হীরের আংটি। আর বর্তমানে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা শাহরুখ খান দিয়েছিলেন দেড় লক্ষ টাকা দামের একটি পেন্টিং। হৃত্বিক রোশন দিয়েছিলেন ৩ লক্ষ টাকা দামের একটি বিএমডব্লু বাইক। তপসী পান্নু দিয়েছিলেন দেড় লক্ষ টাকা দামের একটি প্ল্যাটিনামের ব্রেসলেট।

আরেক প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ক্যাটরিনাকে প্রায় আড়াই কোটি টাকা দামের একটি হীরের নেকলেস উপহার হিসেবে দিয়েছিলেন। আর আলিয়া ভাট ক্যাটরিনাকে দিয়েছিলেন কয়েক লক্ষ টাকা দামের সুগদ্ধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+