Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের প্রথম ১০০ কোটির সিনেমা মিঠুনের 'ডিস্কো ডান্সার', জীবনীতে দাবি বাঙালি সাংবাদিকের

ভারতের প্রথম ১০০ কোটির সিনেমা মিঠুনের 'ডিস্কো ডান্সার', জীবনীতে দাবি বাঙালি সাংবাদিকের

মিঠুন চক্রবর্তী অভিনীত 'ডিস্কো ড্যান্সার' বলিউড সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। সম্প্রতি মিঠুনের একটি জীবনী প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সারা বিশ্বে ১০০ কোটি টাকা আয় করা প্রথম হিন্দি সিনেমা ছিল৷ ছবিটি ১৯৭৫ সালে প্রকাশিত অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র-অমজাদ খান অভিনীত বলিউড ব্লকবাস্টার শোলে-র রেকর্ডও ভেঙে দিয়েছে বলে ওই জীবনীতে দাবি করা হয়েছে৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের মধ্যে বাঙালি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিঠুন চক্রবর্তী৷ সম্প্রতি তাঁর জীবনী লিখেছেন বিখ্যাত সিনেমা-সাংবাদিক রাম কমল মুখোপাধ্যায়। 'মিঠুন চক্রবর্তী: বলিউডের দাদা' নামে মিঠুনের একটি জীবনী লিখেছেন রাম কমল মুখোপাধ্যায়।

ভারতের প্রথম ১০০ কোটির সিনেমা মিঠুনের ডিস্কো ডান্সার, জীবনীতে দাবি বাঙালি সাংবাদিকের

বইটিতে রাম কমল মুখোপাধ্যায় আরও লিখেছেন,বাবর সুভাষের প্রযোজনা ও পরিচালনায়, 'ডিস্কো ড্যান্সার' হল রাস্তার পারফর্মার জিমি (মিঠুন অভিনীত) এর একটি কাল্পনিক 'রাগ-টু-রিচ' গল্প, যিনি ডিস্কো গায়ক এবং নৃত্যশিল্পী হিসেবে অনন্য উচ্চতা অর্জন করেছেন সিনেমায়।

ডিস্কো ডান্সার সিনেমাটি সেই সময়ের একটি সঙ্গীত ব্লকবাস্টার। যার গানগুলি এখনও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে৷ এই সিনেমার গানগুলি বিদেশেও জনপ্রিয়তা অর্জন করেছিল। বলিউডের এই সিনেমাটি ডিস্কোর জগতে ভারতকে পরিচিত এনে দিয়েছিল। মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ, রাশিয়া, চীন, মধ্যপ্রাচ্য, তুরস্ক এবং পশ্চিম ও পূর্ব আফ্রিকা সহ বিদেশেও চলচ্চিত্রটি একটি আশাতীত সাফল্য পেয়েছিল। বলিউড সিনেমার অন্যতম মাইলফলক এই সিনেমাটিকে উৎসর্গ করে একটি অধ্যায় লিখেছেন রাম কমল মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় লিখেছেন আসলে, 'ডিস্কো ড্যান্সার' ছিল প্রথম ভারতীয় চলচ্চিত্র যা বিশ্বজুড়ে ১০০ কোটি টাকা আয় করেছে।

'ডিস্কো ড্যান্সার'-এই বিখ্যাত দুই বাঙালি মিঠুন-বাপ্পি লাহিড়ির জুটির জন্মও দেখেছিল দেশ। এরপর দু'জনে একসঙ্গে অসাধারণ কিছু সিনেমায় কাজ করেছেন৷ যার মধ্যে কয়েকটি হল,'ডান্স ডান্স' (১৯৮৭), 'গুরু' বছরের পর বছর ধরে সুপারহিট হয়েছিল, 'প্রেম প্রতিজ্ঞা '(১৯৮৯),' দালাল '(১৯৯৩), এবং আরও অসংখ্য। সাংবাদিক এবং থেকে চলচ্চিত্র নির্মাতা রাম মুখোপাধ্যায়ের বইটি রূপা পাবলিকেশ থেকে প্রকাশ হচ্ছে৷ জীবনীটি মিঠুনের বিভিন্ন রেয়ার ছবি ও অজানা ঘটনা রয়েছে যা মিঠুনের সাধারণ সাক্ষাৎকারের চেয়ে বেশি আকর্ষনীয়৷ ৭১ বছর বয়সী অভিনেতা মিঠুনের উপর অন্যতম জনপ্রিয় বই হতে চলেছে এটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

বইটি সম্পর্কে বলতে গিয়ে রাম বলেছেন মিঠুনের জীবন নাটকীয় বলিউড সিনেমার চেয়ে কোনও অংশে কম নাটকীয় নয়। মিঠুন দেখিয়েছেন যে একটি লম্বা শরীর, গভীর হাসি এবং দুর্দান্ত ফেক্সিবল দেহ নিয়ে হিন্দি সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। বলিউডের একজন বাইরের লোক হিসেবে মিঠুনকে তার চামড়ার রঙের কারণে লড়াই করতে হয়েছে। 'মিঠুন চক্রবর্তী: বলিউডের দাদা' তে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), কংগ্রেসের সাথে প্রাক্তন রাজ্যসভার সদস্যের সম্পর্ককেও তুলে ধরেছে। শিবসেনা, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টিতে এবং বহু অন্য রাজনীতিবিদদের কাছে মিঠুন যথেষ্ট জনপ্রিয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+