Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাহুবলীর রেকর্ড ভেঙে মাত্র এক সপ্তাহেই ২৫০ কোটির ক্লাবে নাম লেখাল কেজিএফ চ্যাপ্টার-২

বাহুবলীর রেকর্ড ভেঙে মাত্র এক সপ্তাহেই ২৫০ কোটির ক্লাবে নাম লেখাল কেজিএফ চ্যাপ্টার-২

দক্ষিণ ভারতীয় সিনেমার দাপটে এককথায় ঝড় উঠেছে সিনে দুনিয়ায়। মুক্তির পর থেকে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে কেজিএফ চ্যাপ্টার-২। এর আগে পুষ্পা, ও 'আরআরআর' নতুন ট্রেন্ড সেট করেছে। কিন্তু সেক্ষেত্রে আরও এক কাঠি উপরে উঠে গেল যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার-২। এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে নতুন রেকর্ড সেট করল এই সিনেমা। যেখানে শুধুমাত্র হিন্দি ভাষাতেই সব কালেকশনের ইতিহাস ভেঙে দিয়েছে বৃহস্পতিবার এই দক্ষিণ ভারতীয় সিনেমা।

বাহুবলীকে হারালেন যশ!

বাহুবলীকে হারালেন যশ!

এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশনের দিক থেকে পয়লা নম্বররের মুকুট ধরে রেখেছিল এস এস রাজামৌলি নির্দেশিত প্রভাস, রানা দাগগুবতী অভিনীত সিনেমা 'বাহুবলী দ্য কনক্লুশন'। সবথেকে বেশি পরিমাণ টাকা রোজগারের যে ইতিহাস রচনা করেছিল এই সিনেমা এবার সেই চাদরেই পা ফেলতে চলেছে যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার-২। এক্ষেত্রে তো বাহুবলীর থেকেও এক কদম আগে চলে গেল এই সিনেমা। বৃহস্পতিবার অর্থাৎ ২১ এপ্রিল, মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহ ঘুরতেই সোজা ২৫০ কোটির এলিট ক্লাবে নাম লেখাল এই ফিল্ম।

দ্রুততম রোজগার

দ্রুততম রোজগার

এখনও পর্যন্ত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'বাহুবলী দ্য কনক্লুশন' বক্স অফিস কালেকশনের দিক থেকে দ্রুততম ৩০০ কোটি টাকা আয়ের রেকর্ড তৈরি করেছিল। মুক্তি পাওয়ার ১১ দিনের মাথায় এই রেকর্ড গরেছিল বাহুবলী। কিন্তু এবার সেই মুকুটও ছিনিয়ে নিল কেজিএফ চ্যাপ্টার-২। মুক্তি পাওয়ার মাত্র সাত দিনের মাথাতেই ৩০০ কোটি টাকা রোজগারের রেকর্ড বুধবারেই ভেঙে দিয়েছে এই সিনেমা। যা এখনও পর্যন্ত দ্রুততম ৩০০ কোটি টাকা বক্স অফিস কালেকশনের নয়া রেকর্ড।

সাতদিনে ৩০০ কোটি!

সাতদিনে ৩০০ কোটি!

পরিসংখ্যান অনুসারে, 'কেজিএফ চ্যাপ্টার ২' বুধবার প্রায় ৩১.৫০ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষাতেই আয় হয়েছে প্রায় ১৫ কোটি ৫০লাখ টাকা। কন্নড় ভাষায় ৫ কোটি টাকা, তেলেগু ভাষায় ৪ কোটি ৮০ লাখ টাকা, তামিল ভাষায় ৫ কোটি টাকা এবং মালায়লাম ভাষায় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে যশের এই ছবি। শুধুমাত্র হিন্দিতে ছবিটির নেট কালেকশন এই মুহূর্তে ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে, একটি নজিরবিহীন ঘটনা। ছবিটি মুক্তির প্রথম সাত দিনের সংগ্রহ ক্লিন বোল্ড করে দিয়েছে বলিউডের সব রেকর্ড।

নয়া রেকর্ড

নয়া রেকর্ড

অভিনেতা যশ, শ্রীনিধি শেঠি, রাও রমেশ, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি 'কেজিএফ চ্যাপ্টার ২' মুক্তি পাওয়ার আগে থেকেই সিনেমা জগতে রেকর্ড তৈরি করে চলেছে। প্রথম মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২৭০ কোটি টাকা আয়ের রেকর্ড তৈরি করেছে এই ছবিটি। পাশাপাশি এখনও পর্যন্ত কন্নড় সিনেমা হিসেবে প্রথম ১০০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে কেজিএফ-২ এমনটাই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+