Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IIFA Award 2024: সেরা অভিনেতা শাহরুখ-রানি, সেরা ছবি রণবীরের অ্যানিম্যাল

আইফা পুরস্কারের আসর এবারে বসেছিল আবু ধাবিতে। শনিবার তারকা খচিত সেই অ্যাওয়ার্ড শোয়ে মন জয় করেছেন শাহরুখ-রানি। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ খান। জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে।

অন্যদিকে শাহরুখকে জোর টক্কর দিয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। মিসেস মুখার্জি জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সেরা পরিচালকের পুরস্কর জিতে নিয়েছেন বিধু বিনোদ চোপড়া। টুয়েলভ ফেল ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

IIFA Award 2024

IPS অফিসার মনোজ শর্মার জীবন যুদ্ধের কাহিনী নিয়ে টুয়েলভ ফেল ছবিটি তৈরি করেছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। ছবিতে মনোজ শর্মার চরিত্রে অভিনয় করেন অভিনেতা বিক্রান্ত মেসি। সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে রণবীর কাপুরের অ্যানিম্যাল ছবিটি। ২০২৩ সালের শেষ ব্লক ব্লাস্টার হিট ছবি অ্যানিমেল। পরিচালক সন্দীপ রেড্ডির ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানা।

আবু ধাবির তারকা খচিত আইফা পুরস্কারের অনুষ্ঠানে একাধিক বলি তারকা নাচ করেছেন। শাহিদ কাপুর, ভিকি কৌশল, কীর্তি শ্যাননের সঙ্গে সমান ভাবে তাল মিলিয়ে পারফর্ম করেছে প্রভুদেবা। বলিউডের জনপ্রিয় তওবা তওবা গানে নাচ করেন ভিকি কৌশল। জমজমাট ছিল পুরস্কারের আসর। বলি তারকাদের সমাবেশে ঝলমল করছিল আবুধাবির আইফা পুরস্কারের রাত।

সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন অনিল কাপুর অ্যানিম্যাল ছবির জন্য। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শাবানা আজমি রকি অউর রানিকি প্রেম কাহানির জন্য। অ্যানিম্যাল ছবির জন্য সেরা ভিলেনের পুরস্কার পেয়েছেন ববি দেওল। এছাড়া সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন প্রীতম, বিশাল মিশ্রা, মনন ভরদ্বাজ, শ্রেয়া পুর্নানিক. জনি, ভূপিন্দর বাব্বাল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর। সবটাই অ্যানিম্যাল ছবির জন্য।

সেরা গায়কের পুরস্কার জিতে নিয়েছেন ভূপিন্দর বব্বল এবং অরজন ভালি অ্যানিম্যাল ছবির জন্য। সেরা গায়িকার পুরস্কার জিতে নিয়েছেন শিল্পা রাও জওয়ান ছবির জন্য। এককথায় এবারের আইফা জুড়ে ছিল অ্যানিম্যাল ছবির জয় জয়কার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+