Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসন্ন মুভির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, জেনে নিন

আসন্ন মুভির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, জেনে নিন

বলিউড মানেই নাম, যশ, প্রতিপত্তি। এমন ধারণা নিয়ে বি-টাউনে প্রবেশ করেন অভিনেতারা। তাদের স্বপ্ন থাকে লাইমলাইটের শীর্ষে পৌঁছানো। কর্মদক্ষতা এবং ভাগ্যের সাহায্যে ভারতের বড় বিনোদন ইন্ডাস্ট্রিতে যদি প্রথম ছবি যদি হিট করে যায়, তাহলে তো আর কথাই নেই। পরিচালক, প্রযোজকদের নজর চলে আসল সেই অভিনেতা। তারপর একের পর এক প্রজেক্ট হাতে পাওয়ার পর থেকে তর তর করে বাড়তে থাকল পারিশ্রমিকের অঙ্ক। বড় বড় সিনেমার প্রস্তাব পাওয়ার পর থেকে বেড়ে যায় তাদের ব্র্যান্ডভ্যালু। সবাই জানে, বলিউড মানেই আকাশ ছোঁয়া দর। অ্যাড ফিল্ম হোক বা সিনেমা কোটি টাকার নীচে কোন কথা নেই তারকাদের। বলিউডের প্রথমসারির যে অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, তারা একের পর হিট ছবি উপহার দিয়ে বলিউডে তাদের অবস্থান পাকা করে নিয়েছেন। আগামীতে বেশকয়েকটি বিগ বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন সিনেমাগুলো থেকে কোন অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন এই প্রতিবেদনে তা প্রকাশ করা হল।

শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র "পাঠান" মুক্তি পাবে আগামী বছর জানুয়ারি মাসে। দীর্ঘ চার বছর পর ফের রূপোলি পর্দায় জাদু দেখা চলেছে কিং খানের "পাঠান" মুভি। এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সুত্রের খবর, বলিউডের বাদশা এই সিনেমার জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

 রণবীর কাপুর

রণবীর কাপুর

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুরের "শামশেরা"। ছবিটি বক্স অফিস থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। তবে, খুব শীঘ্রই রণবীর আলিয়ার ছবি "ব্রহ্মাস্ত্র" মুক্তি পাবে বড় পর্দায়। তার অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা। ইতিমধ্যে ছবির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের। জানা গেছে, এই ছবি থেকে রণবীর ২৫-৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

 কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াতকে সম্প্রতি "লক আপ" রিয়েলিটি শো-তে দেখা গেছে। এর আগে "থালাইভি" সিনেমায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় ললিতার চরিত্রে অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই সিনেমা থেকে তিনি ২৪ কোটি টাকা নিয়েছিলেন। এরপর কঙ্গনাকে দেখা গেছে "ধকড়" সিনেমায়। এই চলচ্চিত্র থেকে তিনি ২৬ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী, বলে খবর।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পায় আলিয়ার "গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি" চলচ্চিত্রটি। তার অভিনয় দক্ষতা সহজেই তাকে জনপ্রিয়তার শীর্ষে পোঁছে দেয়। সূত্রে খবর, আলিয়া গাঙ্গুবাই সিনেমার জন্য় তার পারিশ্রমিক কমিয়েছিলেন। পরবর্তীতে তাকে ডার্লিং সিনেমায় দেখা যাবে। জানা গেছে, আসন্ন সিনেমা থেকে আলিয়া ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

রণবীর সিং

রণবীর সিং


রণবীর সিং-কে শেষবার দেখা গেছে "৮৩" সিনেমায়। তার পরবর্তী সিনেমা জয়েশভাই জোরদারের সিনেমার টেইলার মুক্তি পেয়েছে। আগামীতে তার আরও একটি সিনেমা "সিরকাস" মুক্তির অপেখায় রয়েছে। শোনা গেছে, "জয়েশভাই জোরদার" থেকে ৩০ কোটি টাকা এবং "সিরকাস" থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।

করিনা কাপুর

করিনা কাপুর

বলিউড ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেতাদের মধ্যে রয়েছেন করিনা কাপুর খান। খুব শীঘ্র দেখা যাবে আমির খানের সঙ্গে "লালা সিং চাড্ডা" সিনেমায় দেখা যাবে বেবোকে। সূত্রের খবর, তিনি এই প্রজেক্ট থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

শেষবার জার্সি সিনেমায় দেখা যায় শাহিদ কাপুরকে। এই সিনেমার থেকে তিনি ভালোমন্দ প্রশংসা কুড়িয়েছেন। "কবীর সিং" বক্স অফিসে হিট করার পর শাহিদ কাপুর তার পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়ে দিয়েছেন। তিনি ৩১ কোটি টাকা নিতেন সিনেমা পিছু। আলী আব্বাস জাফরের পরবর্তী প্রজেক্টে কাজ করার জন্য শাহিদ তার পারিশ্রমিকের অঙ্ক আরও ২৫ শতাংশ বাড়িয়েছেন বলে খবর।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+