রাজনীতি পেরিয়ে আরও জোরদার হচ্ছে মিমি-পার্নোর বন্ধুত্ব! নয়া ইনস্টাপোস্ট কী বলছে
মিমি চক্রবর্তীর সঙ্গে পার্নো মিত্রের বন্ধুত্বের কথা কার্যত ২০২১ বিধানসভা নির্বাচনের সময় থেকেই জানা যায়। সেই সময় যখন বাংলার রাজনীতিতে সবেমাত্র ভোটের পারদ চড়তে চলেছিল, টলিউডের এই দুই বান্ধবী তখন বাংলার বাইরে বেড়াতে গিয়েছিলেন। পোস্ট করেছিলেন একসঙ্গের ছবিও। তখন থেকেই স্পষ্ট হয় যে রাজনীতির বেড়াজাল পেরিয়ে মিমির সঙ্গে পার্নোর সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

এককালে মিমির বিএফএফ বলতে ইন্ডাস্ট্রি জানত নুসরত জাহানকে। পরবর্তীকালে সেই সমীকরণে একটু চিড় ধরেছে বলে খবর বহু মহলের। এদিকে, পার্নোর সঙ্গে ততদিনে মিমির সখ্যতা বেশ জোরদার। এদিকে এরই মাঝে পার্নোর একটি ইনস্টাগ্রাম পোস্ট কার্যত ঝড় তুলেছে। সেখানে দেখা গিয়েছে আমের ছবি। যা পার্নো উপহার পেয়েছেন বলে জানান। এরপরই জানা যায় যে সেই আম পার্নোকে পাঠিয়েছেন মিমি চক্রবর্তী।
যেখানে রাজ্য রাজনীতিতে কার্যত 'বেসুরো' শব্দ প্রাক ভোট থেকে ভোট পরবর্তী পর্যায়ে বাংলায় ঘোরাফেরা করছে, সেখানে পার্নো ও মিমির সম্পর্ক রীতিমতো ঈর্ষণীয় বলে দাবি করছেন অনেকেই। একজন তৃণমূল সাংসদ অন্যজন বিজেপির তরফে বিধানসভা ভোটের প্রার্থী ছিলেন। এই অবস্থায় মিমি ও পার্নোর বন্ধুত্বের সমীকরণ বহুজনের আলোচনায় উঠে আসছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications