মিল নেই স্রষ্টার একেনের সঙ্গে পর্দার একেনবাবুর, শীঘ্রই আসতে চলেছে বাঙালি গোয়েন্দার ষষ্ঠ সিরিজ
হইচই প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ একেনবাবু আবারও স্বমহিমায় ফিরতে চলেছেন। দেশের একাধিক রাজ্যে কঠিন কঠিন রহস্য উদঘাটন করার পর একেনবাবু এবার নিজের শহরে ফিরবেন। সমাধান করবেন রহস্যে মোড়া সিরিয়াল কিলিংয়ের। হইচই নিয়ে আসতে চলেছে একেনবাবুর ষষ্ঠ সিরিজ 'একেনবাবু এবার কলকাতায়'। আর তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল শহরের এক বিলাসবহুল রেস্তোরাঁয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেন সেন ওরফে অনির্বাণ চক্রবর্তী, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ও একেন সেনের স্রষ্টা তথা লেখক সুজন দাশগুপ্ত। লেখক সুজন দাশগুপ্ত এদিন অকপটে বলেন যে তাঁর নির্মিত একেন সেনের সঙ্গে অনির্বাণ চক্রবর্তী অভিনীত একেনের কোনও মিলই তিনি খুঁজে পান না। প্রসঙ্গত, লেখর সুজন দাশগুপ্ত দেশছাড়া বহু বছর। আর বিদেশের মাটিতেই তাঁর কলমে সৃষ্টি হয় একেন সেনের। তবে একেন সেন একেনবাবু হয়ে সকলের সামনে আসেন ২০১৮ সালে। যদিও এতদিন এই একেন সেনের স্রষ্টা কোনওদিনই সামনে আসেননি। অতঃপর ষষ্ঠ সিজনে আমেরিকা থেকে নিয়ে আসা হয় সুজন দাশগুপ্তকে। তিনি জানান যে পর্দার একেন ও তাঁর বইয়ের একেনের সঙ্গে আকাশ-পাতাল তফাৎ। তবে এই একেন তথা অনির্বাণ চক্রবর্তী তাঁর চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। এখন তিনি একেন সেনকে নিয়ে লিখতে বসলে অনির্বাণ সেনগুপ্তর মুখটাই ভেসে ওঠে।
নতুন সিরিজ প্রসঙ্গে একেন সেন তথা অনির্বাণ বলেন, 'শহরে একেনবাবু দারুণ একটা ব্যাপার। একটা কেস সমাধান করতে গিয়ে দেখেন যে এটা সিরিয়াল কিলিংয়ের কেস। আর অন্যান্য সিরিজের মতোই একেনবাবুর অনিচ্ছা সত্ত্বেও তিনি এই কেসে জড়িয়ে যান।' অনির্বাণ এও জানিয়েছেন যে তিনি যে বাঙালিদের মনে নিজের জায়গা করতে পেরেছেন তার জন্য অবশ্যই দর্শকদের কাছে কৃতজ্ঞ থাকবেন। একেনবাবু সিরিজের পরিচালক এ প্রসঙ্গে জানিয়েছেন যে একেনবাবু সিরিজে সিরিয়াল কিলিং এবার প্রথমবার। তারওপর নিজের শহরে রহস্য উদঘাটন করবেন তিনি, তাই সবমিলিয়ে জমজমাট ব্যাপার। উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতায় এই সিরিজের শুটিং হয়েছে। সিরিজের পাশাপাশি ইতিমধ্যে একেনবাবুকে আমরা বড়পর্দাতেও দেখতে পেয়েছি। আর দ্বিতীয়বার তাঁর দেখা পাবো না তা কি করে হয়। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন যে আগমী বছর এপ্রিল মাসেই একেনবাবু আসতে চলেছেন বড়পর্দায়। আর হইচইতে 'একেনবাবু এবার কলকাতায়' এ বছরের বড়দিন থেকেই স্ট্রিমিং হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications