Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফৌজি থেকে জওয়ান, কেমন ছিল দিল্লির সাধারণ ছেলের বলিউডের বাদশা হয়ে ওঠার পথ?

লক্ষ লক্ষ ভারতীয় মনে সিনেমা মানেই আবেগের সঙ্গে আদ্যপ্রান্ত জড়িয়ে আছে শাহরুখ খানের নাম। তিনি বলিউডের বেতাজ বাদশা, কোটি কোটি ভক্তের কাছে তিনি কিং খান। ৮০-র দশকের শেষ দিকে রুপালি পর্দায় আবির্ভাব শাহরুখ খানের। যে সময়ে ভারত অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটছে, ঠিক সেই সময়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন শাহরুখ খান। থিয়েটার এবং টেলিভিশনে কাজের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শাহরুখ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার এক পুরোদস্তুর প্রতিষ্ঠান।

সালটা ছিল ১৯৮৮, হিন্দি সিরিয়াল ফৌজি দিয়ে প্রথম ছোট পর্দায় পা রাখেন দিল্লির এক অনামী ছেলে। কিন্তু তাঁর দুচোখে ছিল সবকিছু জয় করার স্বপ্ন, আর সেইসঙ্গে মনে অদম্য ইচ্ছা আর জেদ! এরপর ১৯৮৯-এ আসে দ্বিতীয় সিরিয়াল সার্কাস। আর মিষ্টি ছেলেটাকে সেখান থেকেই বেশ মনে ধরে যায় দর্শকদের। তবে ১৯৯২ সাল শাহরুখের জীবনে ছিল অন্যতম সেরা একটি বছর। এ বছরই দিওয়ানা ছবিতে প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ তাঁর। ঋষি কাপুরের মত হাই ভোল্টেজ হিরো থাকতেও ছবিতে তাঁর উপস্থিতিই যেন নজর কেড়ে নিয়েছিল সকলের। ওই একই বছর পর পর দশটি ছবিতে কাস্ট করা হয় তাঁকে। এরপর ১৯৯৩-১৯৯৪ সালে একে একে বাজিগর, ডর, আনজাম ছবিতে ভয়ংকর সুন্দর অভিনয়ের মাধ্যমে শাহরুখ নতুন ট্রেন্ড সেট করেন। ছবিতে ভিলেন নয় হিরোই যে নেগেটিভ চরিত্র হতে পারে তা তিনিই করে দেখিয়ে দিয়েছেন।

তবে শাহরুখ খানের জীবনের টার্নিং পয়েন্ট ১৯৯৫ সাল। যশ চোপড়ার রোমান্টিক কাল্ট দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে শাহরুখকে। এরপর দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, দিল সে, বীর-জারা, দেবদাস, কাল হো না হো, তালিকায় যুক্ত হয়েছে একের পর এক নাম।

একইসঙ্গে ডন, ম্যায় হুঁ না, বাদশা-র মতো অ্যাকশন ফিল্মেও সমানভাবে সাবলীল তিনি। কিন্তু সময়ের সঙ্গে রোমান্টিক সুপারহিরো তকমা ছেড়েও বেরিয়ে এসে ইতিহাস তৈরি করেছেন কিং খান। ২০০৪-এ স্বদেশ, ২০০৫ সালে পহেলি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও শাহরুখের অভিনয় আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিল ছবিগুলিকে। তবে ২০০৭ সালের চক দে ইন্ডিয়া ও ২০১০-এ মাই নেম ইজ খান সিনেমার মাধ্যমে শাহরুখ বুঝিয়েছেন নিছক নাচ, গান রোম্যান্স বা মশলাদার বলিউড সিনেমা নয়, তাঁর দক্ষতা এই সবকিছুকে ছাপিয়ে এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে।

তবে মাঝে কিছুটা উত্থান পতন এলেও ২০২৩ সালে দুর্ধর্ষ কাম ব্যাক করেন বলিউডের বাদশা। পাঠান, জওয়ান, ডাঙ্কি দিয়ে হ্যাট্রিক করে বুঝিয়ে দেন, কেন তিনি কিং খান। দিল্লির গলি থেকে মায়ানগরী মুম্বইয়ে এসে এককালে ছোট্ট কামরা থেকে মন্নতের রাজপ্রাসাদে উঠে এসেছেন শাহরুখ। এককালে যাঁর শোয়ার জন্য সামান্য বিছানাটুকে ছিল না, আজ তিনিই বিশ্বের সবথেকে ধনী সুপারস্টার। কিং খানের এই উত্থান অনুপ্রেরণা জুগিয়ে এসেছে লক্ষ লক্ষ ভক্তদের।

শাহরুখ খান হলেন অন্যতম সেরা রোমান্টিক সুপারহিরো। তাঁর প্রায় প্রতিটি চলচ্চিত্রগুলোতে যে 'দেশি' রোম্যান্স উঠে এসেছে, তার সঙ্গে একাত্ম হবার, নিজের জীবনে সেই প্রেমকে অনুভব করার স্বপ্ন দেখেন কোটি কোটি তরুণ তরুণী। দশকের পর দশক ধরে তিনিই একমাত্র বলতে পারেন, 'আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ, সবকে দিলো মে সামিল ভি হুঁ!' আর তাই আজ প্রায় ৩০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনিই হলেন বলিউডের বাদশা। আসলে তাঁর মেজাজটাই তো আসল রাজা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+