ফাওয়াদ খানের নতুন খবর কি এটাই?
মেয়ে ইলেয়ানাকে সঙ্গে নিয়ে সোস্যাল সাইট ইনস্তাগ্রামে ছবি দিলেন এই 'খুবসুরত'স্টার। আর সেই ছবিই এখন খবর।
উরি হামলার পরে নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরার সঙ্গে সঙ্গেই গত বছরের শেষের দিকে ভারত ছাড়েন পাক অভিনেতা ফাওয়াদ খান। মহারাষ্ট্রের বেশ কয়েকটি রাজনৈতিক দল পাকিস্তানি শিল্পীদের বিরোধিতায় নামে। বিষয়টি নিয়ে সরগরম হয় বলিউডও।
এরপর দেশে ফিরে সোস্যাল মিডিয়ায় নিজের অবস্থানও জানান ফাওয়াদ। তিনি জানান, স্ত্রী সাদাফ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকার কারণেই তাঁকে দেশে ফিরতে হয়েছে। আর এবার তাঁর দ্বিতীয় সন্তান, মেয়ে ইলেয়ানাকে সঙ্গে নিয়ে সোস্যাল সাইট ইনস্তাগ্রামে ছবি দিলেন এই 'খুবসুরত' স্টার। আর সেই ছবিই এখন খবরের শিরোনামে।

পাকিস্তানি ধারাবাহিক 'জিন্দেগি গুলজার হ্যায়' থেকে মূলত এদেশে পরিচিতি ফাওয়াদের। সিরিয়ালে তাঁর অনবদ্য অভিনয় মন জয় করে অনেকেরই। তারপর 'রইস 'ফিল্মের পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে জুটি বেঁধে 'হমসফর'-ও বেশ জনপ্রিয় টিভি সিরিয়াল হিসাবে জায়গা পায় ভারতে।

এরপরই বলিউডের ডাকে ভারতে আসেন ফাওয়াদ। বলিউডে সোনমের বিপরীতে 'খুবসুরত' দিয়ে শুরু হয় ফাওয়াদের কেরিয়ার। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জিতে নেন সেরা নবাগত অভিনেতার সম্মানও। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিগ ব্যানারের বেশ কয়েকটি ছবির পাশাপাশি, সাম্প্রতিকতম ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এও তিনি ছিলেন অন্যতম অভিনেতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications