Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী সপ্তাহেই বিয়ে ফারহান–শিবানীর, বিয়ে নিয়ে উত্তেজিত হবু বউ, পোস্ট সোশ্যাল মিডিয়ায়

আগামী সপ্তাহেই বিয়ে ফারহান–শিবানীর, বিয়ে নিয়ে উত্তেজিত হবু বউ, পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বলিউডের আরও এক জুটি ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর বিয়ে করছেন। সম্প্রতি এমনই জানিয়েছেন ফারহানের বাবা জাভেদ আখতার। ২১ ফেব্রুয়ারি শিবানী ও ফারহান বিয়ে করতে চলেছেন। সেই সঙ্গে আখতার পরিবারের প্রত্যেকের সঙ্গে শিবানীর সম্পর্কও ভাল। তাই ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের বিয়ে নিয়ে খুশি জাভেদ আখতার, শাবানা আজমিরা। এই বিয়ে নিয়ে যথেষ্ট খুশি শিবানী নিজেও।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট

ইনস্টাগ্রামে ছবি পোস্ট

শনিবার শিবানী তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাউচের ওপর তিনি ঘুমিয়ে রয়েছেন। আসলে তাঁর বিগ ডে-এর আগে শিবানী যতটা পারছেন বিশ্রাম নিয়ে নিচ্ছেন। বিমানবন্দর লাউঞ্জে এই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে হবু বউকে দেখা গিয়েছে বিমানবন্দরের লাউঞ্জের কাউচে ঘুমোচ্ছেন। ক্যাপশনে শিবানী লিখেছেন, '‌ক্লান্ত কিন্তু উত্তেজিত'‌। শিবানীর খুব কাছের বন্ধু গৌরব কাপুর এই ছবিতে মন্তব্য করেছেন এবং লিখেছেন, '‌আমি উত্তেজিত আগামী সপ্তাহে ক্লান্ত হওয়ার জন্য।'‌ তাঁর এই মন্তব্য শিবানী ও ফারহানের আগামী সপ্তাহের বিয়েতে শিলমোহর দিয়েছে।

 কোথায় হচ্ছে এি বিয়ে

কোথায় হচ্ছে এি বিয়ে

জানা গিয়েছে যে শিবানী ও ফারহানের বিয়ে হতে চলেছে মুম্বইতে জাভেদ আখতার ও শাবানা আজমির পারিবারিক ফার্মহাউজে। তবে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেছেন।

 ফেব্রুয়ারিতে বিয়ে

ফেব্রুয়ারিতে বিয়ে

গত মাসেই জানা গিয়েছিল এই শীতেই বিয়ের পর্ব মিটিয়ে ফেলবেন ফারহান ও তাঁর লিভ-ইন পার্টনার শিবানী, তবে সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহানের বাবা। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ে, আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। জাভেদ আখতার জানিয়েছেন নিমন্ত্রণ পর্ব শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, 'হ্যাঁ, সত্যি বিয়েটা হচ্ছে। বিয়ের যাবতীয় প্রস্তুতি ওয়েডিং প্ল্যানারাই করছে'।

লিভ–ইন সম্পর্কে রয়েছেন ফারহান–শিবানী

লিভ–ইন সম্পর্কে রয়েছেন ফারহান–শিবানী

গত মাসেই ফারহানের ম্যাচিং পোশাকে একফ্রেমে বন্দি হয়েছিলেন দুজনে, অন্যদিকে গত বছর নিজের জন্মদিনে ফারহানের নাম নিজের ঘাড়ে ট্যাটু করান শিবানী। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এই মুহূর্তে লিভ ইন সম্পর্কেই রয়েছেন তাঁরা। বিগত কয়েক বছর সহবাসের পর এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনে।

অধুনা–ফারহান বিচ্ছেদ

অধুনা–ফারহান বিচ্ছেদ

উল্লেখ্য, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে এর আগে দম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+