অবৈধ বেটিং অ্যাপ মামলায় মিমি, অঙ্কুশ, যুবরাজ সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত প্রায় এক হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ইডি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা এবং অভিনেতা উর্বশী রউতেলা, সোনু সুদ ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মোট ৭.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
সরকারি সূত্র ও পিটিটিআই (PTI) সংবাদ সংস্থা জানিয়েছে, এই মামলার মোট আর্থিক পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি। এই মামলায় অভিনেত্রী নেহা শর্মা, মডেল উর্বশী রউতেলার মা এবং টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে।

বিভিন্ন রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে 1xBet অপারেটরদের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছিল। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, "1xBet এবং এর সারোগেট ব্র্যান্ড 1xBat, 1xbat Sporting lines ভারত জুড়ে অবৈধ অনলাইন বেটিং ও জুয়া পরিচালনায় জড়িত ছিল।"
বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে সোনু সুদের প্রায় ১ কোটি টাকা, মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকা, যুবরাজ সিংয়ের ২.৫ কোটি টাকা, নেহা শর্মার ১.২৬ কোটি টাকা, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকা, অঙ্কুশ হাজরার ৪৭ লক্ষ টাকা ও উর্বশী রউতেলার মায়ের ২.০২ কোটি টাকার সম্পত্তি।
ইডি বিবৃতিতে আরও উল্লেখ করে, "তদন্তে প্রকাশ পেয়েছে যে তারকারা জেনেশুনে 1xBet-এর প্রচারের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। তহবিলগুলির অবৈধ উৎস গোপন করতে বিদেশি চ্যানেলের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হচ্ছিল, যা অবৈধ বেটিং কার্যক্রম থেকে প্রাপ্ত অপরাধের লভ্যাংশ (POC) এর সাথে যুক্ত।"
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications