Amitabh Bachchan: চেনেন অমিতাভ বচ্চনের জামাইকে? কাপুর পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্কই বা কি?
গত কয়েক দিন ধরেই অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারকে নিয়ে জোর চর্চা চলছে নেট পাড়ায়। অমিতাভ তাঁর মেয়ে শ্বেতা বচ্চনকে নিজের একটি বাংলো লিখে দিয়েছেন। প্রতীক্ষা বাংলোটি লিখে দিয়েছেন তিনি মেয়ের নামে। কিন্তু জানেন কি শ্বেতা বচ্চনের স্বামী কে।
কে অমিতাভ বচ্চনের স্বামী। তাঁকে কখনও দেখা যায়নি প্রকাশ্যে। তাঁর নামও শোনা যায়নি। অমিতাভ বচ্চনের স্বামীর নাম নিখিল নন্দা। দিল্লির বাসিন্দা তাঁরা। একেবারে দুঁদে ব্যবসায়ী পরিবারের ছেলে নিখিল। বংশ পরম্পরায় তাঁদের একাধিক ব্যবসা রয়েছে।

১৯৭৪ সালে জন্ম নিখিল নন্দার। দেরাদুনের দুন স্কুল থেকে পড়াশোনা করে এসেেছন। পেনসিলভেনিয়ায় পরবর্তী পরাশোনা করেছেন তিনি। তারপরে বাবার ব্যবসায় যোগ দেন নিখিল। ২০১৮ সালে রাজেশ নন্দার মৃত্যুর পর এখন তিনি নন্দা পরিবারের সব ব্যবসার মালিক।
নিখিল নন্দার সঙ্গে আবার বলিউডের কাপুর পরিবারের যোগ রয়েছে। নিখিল বলিউডের বিখ্যাত অভিনেতা রাজ কাপুরের মেয়ের ছেলে। অর্থাৎ রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দা। সেদিক থেকে দেখতে গেলে নিখিল নন্দার মামাবাড়ি কাপুর পরিবার। করিশ্মা কাপুর-করিনা কাপুর-রণবীর কাপুরদের দাদা হন সম্পর্কে।












Click it and Unblock the Notifications