জয়পুর সাহিত্য উত্সবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেন পরিচালক নন্দিতা দাস
জয়পুর সাহিত্য উত্সবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেন পরিচালক নন্দিতা দাস
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সরব হতে দেখা গেলো বলিউডের খ্যাতনামা অভিনেত্রী তথা পরিচালক নন্দিতা দাসকে। এদিন জয়পুর সাহিত্য উত্সবে বক্তব্য রাখার সময় এই 'কালা’ আইনের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাকে।

একই সাথে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির বিরুদ্ধেও তাঁর ক্ষোভ উগরে দেন তিনি। এই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্য বলেন, "ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তবে ধর্মের নামে জনগণকে চিহ্নিত করার চেষ্টা ভারতে প্রথম ঘটছে।" তিনি আরও বলেন, “দেশ আজ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বেকারত্বের হারও বেড়েছে এবং আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই সময় আপনাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হলে শাহিনবাগের মতো আন্দোলন দেশের দিকে দিকে ছড়িয়ে পড়বে। ”
Actor Nandita Das in Jaipur: Har jagah ab Shaheen bagh ban rahe hain kyunki itne saare log ab sadak par aa gaye hain. Har ek naagrik, ek insaan ke hisaab se, hum sabko iske khilaaf bolna chahiye. Iss desh ki jo values, buniyaad hai use sambhalkar rakhna chahiye https://t.co/V6c6wvdpYP
— ANI (@ANI) January 23, 2020
এর পাশাপাশি বর্তমানে তিনি দেশের প্রতিটা মানুষকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানা। এই প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, “ সমাজের বিভিন্ন অংশের মানুষ বর্তমানে এই আইনটির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ছাত্ররাও আন্দোলন শুরু করেছে। আমাদের সাবারই এই আইনের বিরুদ্ধে আর সরব হওয়ার প্রয়োজন রয়েছে। ”
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications