Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বক্স অফিসে ধুন্ধুমার ফেলে দিয়েছে ধূমকেতু, পরপর হাউসফুল শো, উচ্ছ্বসিত দেব

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধূমকেতু’ যেন বক্স অফিসে বিস্ফোরণ ঘটিয়েছে। বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত নয়া ইতিহাস রচিত হতে চলেছে। জানা গিয়েছে, ছবিটি মুক্তির প্রথম চার দিনের মধ্যে বক্স অফিসে ১০ কোটি টাকার বেশি আয় করেছে। ছবিটির প্রযোজনা সংস্থা সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই চলচ্চিত্রটি প্রথম চারদিনে মোট ১০.১৬ কোটি টাকা নেট আয় করেছে।

প্রযোজকদের দেওয়া তথ্য অনুযায়ী, 'ধূমকেতু’ বৃহস্পতিবার ২.১৮ কোটি টাকা, শুক্রবার ৩.০৮ কোটি টাকা, শনিবার ১.৮৮ কোটি টাকা এবং রবিবার ৩.০২ কোটি টাকা আয় করেছে। গত ১৪ অগাস্ট মুক্তি পাওয়ার পর এটি বাংলা সিনেমার ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে রেকর্ড গড়েছে।

২০১৫ সালে তৈরি হওয়া সত্ত্বেও, প্রযোজক দেব এবং রানা সরকারের মধ্যে বিরোধের কারণে প্রায় এক দশক ধরে ছবিটি আটকে ছিল। এই দীর্ঘ সময়ে পরিচালক ও অভিনেতারা প্রায়শই 'ধূমকেতু’কে দেবের কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে উল্লেখ করেছেন।

এই ছবিটি দেব ও শুভশ্রীর দীর্ঘ এক দশক পর পর্দায় একসঙ্গে ফেরা চিহ্নিত করেছে। আরও আকর্ষণের কারণ হল বাস্তব জীবনে তাঁদের বিচ্ছেদের পর তাঁরা আর একসঙ্গে অভিনয় করেননি। ছবিতে রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, আলোকনন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তীও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

বক্স অফিসে 'ধূমকেতু’ হৃতিক রোশন-জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার ২’ এবং রজনীকান্তের 'কুলি’র সঙ্গে পাল্লা দিয়েছে। দেব তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, মুক্তির চতুর্থ দিনে 'ধুমকেতু’র ৪০০-এর বেশি শো হাউসফুল ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+