দেব- দেবীর অবমাননা! 'কালী' তথ্য চিত্রের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের
দেব- দেবীর অবমাননা! 'কালী' তথ্য চিত্রের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের
'দেবী কালীর বেশে সিগারেটে সুখটান'। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল। পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের। এবার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। ছবির পোস্টারে নাকি হিন্দুদের দেবী কালীর অবমাননা করা হয়েছে এই অভিযোগ করা হয়েছে। টরোন্টো নিবাসী মহিলা পরিচালক লীনা মেনিমকালী। তবে এই নিেয় অবশ্য পরিচালকের কোনও বার্তা পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় নিেজর বহু যন্তে তৈরি ডকুমেন্ট্রি কালীর পোস্টার শেয়ার করেছিলেন পরিচালক লীনা। সেটা সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে যেন বোমার মত। দেবী কালী সিগারেটে সুখটান দিচ্ছেন? এ আবার হতে পারে নাকি। তুলকালাম কাণ্ড। একের পর এক অভিযোগের বর্ষণ শুরু হয়ে যায়। সোশ্যালি মিডিয়া ট্রোলিং তো আছেই একেবারে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মত গুরুতর অভিযোগ করা হয়েছে তাতে। থানায় গিয়ে এফআইআরও দায়ের করা হয়েছে পরিচালকের বিরুদ্ধে।
এই নিেয় একাধিক অভিযোগ দায়েরের পরে অবশেষে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ১৪৩-এ(উস্কানি দেওয়া), ২৯৫-এ (ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা) সহ একাধিক ধারায় পরিচালকের বিরুদ্ধে মামলা দােয়র করেছে। সোমবারই বিজেপি নেতা শিবম ছাবড়া দিল্লি পুলিশের কাছে এফআইআর দােয়র করে। এইআইআরে তিনি অভিযোগ করেছেন কালী ডকুমেন্ট্রির পরিচালক যে পোস্টারটি প্রকাশ করেছেন ২ জুন টুইটারে তাতে হিন্দু ধর্মর দেবীর অবমাননা করা হয়। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়। ছবিতে দেখা গিয়েছে এলজিবিটি কমিউনিটির একজন দেবী কালীর পোশাকে এক হাতে ত্রিশূল নিয়ে সিগারেটে সুখটান দিচ্ছেন। এতে হিন্দু দেবীর অবমাননা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications