'স্মৃতি ইরানি পুরস্কারটি দিলেও একই রকম খুশি হতাম', জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন বনি
ঐতিহ্যময় সাজ পোশাকে মায়ের শাডি় পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ওঠেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। সঙ্গে ছিলেন বোন খুশি ও বাবা বনি কাপুর।
ঐতিহ্যময় সাজ পোশাকে মায়ের শাডি় পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ওঠেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। সঙ্গে ছিলেন বোন খুশি ও বাবা বনি কাপুর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর পক্ষ থেকে জাতীয় সম্মান নিতে বিজ্ঞান ভূনে উপস্থিত হন তাঁরা। 'মম' ছবিটির জন্য শ্রীদেবীকে শ্রেষ্ঠ অভিনত্রীর সম্মানে সম্মানিত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮। এদিকে, নয়াদিল্লির বিজ্ঞানভবনে যখন জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান চলছে, তখন ৭০ জন ক্ষুব্ধ চলচ্চিত্র ব্যক্তিত্বরা বয়কট করেন অনুষ্ঠান।


রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এদিনের অনুষ্ঠানে প্রথম ১১ জন প্রাপক পুরস্কার গ্রহণ করেন। বাকিদের হাতে সম্মান তুলে দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। বাকিদের হাতে কেন ৬৪ বছরের প্রথ অনুযায়ী রাষ্ট্রপতি পুরস্কারটি তুলে দিলেন না? এ প্রশ্নকে সামনে রেখে অপমানিত বোধ করেন ৭০ জন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক। আর অসম্মানিত বোধ করাতেই তাঁরা অনুষ্ঠান বয়কট করেন। এদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রয়াত শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর।তিনি জানান, 'পুরস্কারটি তাঁকে স্মৃতি ইনারি দিলেও তিনি সমানভাবেই খুশি হতেন।'
I would have been equally happy if the Minister (I&B) had given me the award. It is ultimately the recognition of your work. I don't understand what the fuss is about: Boney Kapoor on #NationalFilmAwards row pic.twitter.com/rFGZYU7H7H
— ANI (@ANI) May 3, 2018
I would have been equally happy if the Minister (I&B) had given me the award. It is ultimately the recognition of your work. I don't understand what the fuss is about: Boney Kapoor on #NationalFilmAwards row pic.twitter.com/rFGZYU7H7H
— ANI (@ANI) May 3, 2018
উল্লেখ্য, বুধবার পুরস্কারের মহড়া চলাকালীন জানানো হয় পুরস্কার প্রাপকদের প্রথম ১১ জনের হাতেই কেবল পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । বাকি ১২৯ জনকে পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি ও সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব। ৬৪ বছরের প্রথা ভেঙে এই নতুন নিয়ম ঘিরেই ক্ষুব্ধ হন পুরস্কার প্রাপকরা। শুরু হয় হইচই। পুরস্কার প্রাপকদের মধ্যে বাকি ১২৯ জন অপমানিত বোধ করেছেন এই নতুন প্রথা নিয়ে। যাঁরা অনুষ্ঠান বয়কট করেন তাঁদের মধ্যে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অতনু ঘোষ। অতনু ঘোষের ছবি 'ময়ূরাক্ষী' সেরা বাংলা ছবি মনোনীত হয়েছে, অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'নগর কীর্তন' ভূষিত হয় জাতীয় সম্মানে। 'নগরকীর্তন' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান ঋদ্ধি সেন।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications