Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সঞ্জু হিট করতেই রণবীর কাপুর ৩ গুণ ফি বাড়িয়ে দিয়েছিলেন, সেই তালিকায় পিছিয়ে নেই দীপিকারাও

সঞ্জু হিট করতেই রণবীর কাপুর ৩ গুণ ফি বাড়িয়ে দিয়েছিলেন, সেই তালিকায় পিছিয়ে নেই দীপিকারাও

বক্স অফিসে ছবি হিট, ফ্লপের উপরেই নাকি নির্ভর করে বলিউড তারকাদের ফি বৃদ্ধি। একটি হিট সিনেমার পর বলিউডের তারকা কতটা ফি বাড়িয়ে দিয়েছিলেন পরের ছবির জন্য তা শুনলে চমকে উঠবেন। দ্বিগুণ তো বটেই তিনগুণও ফি বাড়িয়েছেন একাধিক স্টার। সেই তালিকায় কম যান না নায়িকারাও।

সঞ্জু হিট করার পর রণবীর কাপুরের ফি

সঞ্জু হিট করার পর রণবীর কাপুরের ফি

বক্স অফিসে সুপার হিট হয়েছিল সঞ্জু। অভিনেতা সঞ্জয় দত্তের ছবি। একেবারে সঞ্জয় দত্তের আদলে নিজেকে স্ক্রিনে এনেছিেন রণবীর কাপুর। সঞ্জুর জন্য ৩ কোটি টাকা নিয়েছিলেন রণবীর কাপুর। সঞ্জু হিট করতেই সেই ফি তিনগুণ বাড়িয়ে দেন তিনি। শোনা গিয়েছে ব্রহ্মাস্ত্র করার জন্য ৬ কোটি টাকা নিয়েছেন তিনি।

কবীর সিংয়ের পর কত ফি নেন শাহিদ

কবীর সিংয়ের পর কত ফি নেন শাহিদ

বলিউডের আরেক তারকা শািহদ কাপুর। তাঁর অভিনীত কবীর সিং সুপার হিট হয়েছে বক্স অফিসের। দক্ষিণের ছবি অর্জুন রেড্ডির রিমেক কবীর সিং। সেই ছবি করার জন্য অতিরিক্ত ১ কোটি টাকা নিয়েছিলেন শাহিদ কাপুর। কারণ ছবিটি পদ্মাবতের পরে মুক্তি পেয়েছিল। পদ্মাবতের সঞ্জয়লীলা বনশালী তাঁকে ১০ কোটি টাকা দিয়েছিলেন।

ফি বাড়িয়েছেন ভিকি কৌশলও

ফি বাড়িয়েছেন ভিকি কৌশলও

বলিউডে সদ্য পা রেখেছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকটা ভাল ছবিতে অভিনয় করে ফেলেছেন ভিকি কৌশল। সম্প্রতি তাঁর অভিনীত উরি ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে। তার পরেই নিজের ফি বাড়িয়ে ফেলেছেন ভিকি। সেটা তিনি িনজে জানিয়েওছেন।

১০ কোটি থেকে ১৩ কোটি ফি বৃদ্ধি রণবীরে

১০ কোটি থেকে ১৩ কোটি ফি বৃদ্ধি রণবীরে

বলিউডে আরেক রণবীর। রণবীর সিং। সিম্বা বক্স অফিসে হিট করার পর রণবীর সিং তার ফি ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৩ কোটি টাকা করে দিয়েছেন। পরের প্রোজেক্ট গুলির জন্য ১৩ কোটি টাকা ফি চার্জ করেছেন রণবীর। পরের কোনও ছবি বক্স অফিসে হিট করলে আরও বাড়বে তাঁর ফি।

দাম বেড়েছে আয়ুষ্মানেরও

দাম বেড়েছে আয়ুষ্মানেরও

বলিউডের জনপ্রিয় নায়ক আয়ুষ্মান খুরানা। একের পর এক অন্য ধারার ছবি করে বলিউড কাঁপিয়ে দিয়েছেন তিনি। ড্রিম গার্ল বক্স অফিসে হিট করার পর থেকেই আয়ুষ্মান এক একটি ছবির জন্য ২ কোটি টাকা চার্জ করতে শুরু করেন। সেটা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন অভিনেতা।

৭ কোটি টাকা নিচ্ছেন কার্তিক আরিয়ন

৭ কোটি টাকা নিচ্ছেন কার্তিক আরিয়ন

বলিউডের এখন নতুন হার্টফ্রব কার্তিক আরিয়ন। পেয়ার কা পঞ্চনামা, সোনু কি টিট্টুকি সুইটির বক্স অফিস সাফল্যের পর এক ধাক্কা ৭ কোটি টাকা ফি করে ফেলেছেন কার্তিক আরিয়ন। বক্স অফিসে সাফল্য বাড়লে আরও বাড়বে তার ফি সে ইঙ্গিত দিয়ে রেখেছেন অভিনেতা।

বলিউডের দামি অভিনেত্রী দীপিকা

বলিউডের দামি অভিনেত্রী দীপিকা

একের পর এক বনশালীর ছবিতে অভিনয় করে চলেছেন দীপিকা পাড়ুকোন। রামলীলা, পদ্মাবতের বিপুল সাফল্যের পর অনেকটাই ফি বাড়িয়ে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। যদিও ঠিক কত টাকা তিনি নিচ্ছেন সেটা নিয়ে প্রকাশ্যে একেবারেই মুখ খুলতে চাননি দীপিকা।

কঙ্গনার ফি বৃদ্ধি

কঙ্গনার ফি বৃদ্ধি

বলিউডের আরেক বিতর্কিত নায়িকা কঙ্কনা রানাওয়াত। যতটাই বিতর্কে তিনি সবসময় থাকেন ঠিক ততটাই ভাল অভিনেত্রী। একের পর এক বক্স অফিসে হিট ছবি দিয়েছেন কঙ্গনা। একটার পর একটা বড় প্রজেক্টএ রয়েছে তাঁর হাতে। কুইনের সাফল্যের পর থ্যালাইভিতে জয়ললিতার ভূমিকায় অভিনয় করার জন্য ২৪ কোটি টাকা নিয়েছেন কঙ্গনা।

করিনাও ফি বাড়িয়ে দিয়েছেন

করিনাও ফি বাড়িয়ে দিয়েছেন

বলিউডের দামি অভিনেত্রীদের মধ্যে একজন করিনা কাপুর খানও। ভির দি ওয়েডিংয়ের বিপুল সাফল্যের পর করিনা তার ফি ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন। তাঁর পরবর্তী ছবি তখতের জন্য মোটা টাকা নিচ্ছেন তিনি। যদিও ইতিমধ্যেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান।

প্রিয়াঙ্কা চোপড়ার ফি

প্রিয়াঙ্কা চোপড়ার ফি

বলিউডের থেকে হলিউডে বেশি অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফি হঠাৎ হঠাৎ বাড়িয়ে ফেরাল থেকে অন্য বুদ্ধিতে নিজের আয় বাড়ান প্রিয়াঙ্কা। বলিউডের তিনিই প্রথম অভিনেত্রী যিনি ছবির লভ্যাংশে দাবি করেন। যে ছবিতে তিনি অভিনয় করছেন তার লাভের অংশ দাবি করেন প্রিয়াঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+