স্বপ্নপূরণ হচ্ছে সৃজিতের, হিন্দি 'জাতিস্মর'-এ সুর দিচ্ছেন রহমান, সুরের সম্রাটের জন্মদিনে বড় ঘোষণা
স্বপ্নপূরণ হচ্ছে সৃজিতের, হিন্দি 'জাতিস্মর'-এ সুর দিচ্ছেন রহমান, সুরের সম্রাটের জন্মদিনে বড় ঘোষণা
আজ অস্কার জয়ী সুরের সম্রাট এ আর রহমানের জন্মদিন। জন্মদিনে রহমানকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক তাঁর ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সৃজিতের সিনেমার হিন্দি অ্যাডাপশনে এবার রহমান যোগের বড় সুখবরও শোনালেন পরিচালক। হ্যাঁ, ঠিকই পড়েছেন।

এবার হিন্দিতে তৈরি হবে জাতিস্মর। সৃজিতের তৈরি সেরা সিনেমারগুলির মধ্য়ে অন্যতম জাতিস্মর। দীর্ঘ দিন ধরে হিন্দিতে ছবির করার কথা ভাবছিলেন সৃজিত মুখোপাধ্যায়। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি ও জাতিস্মরের গল্প নিয়ে তৈরি সিনেমা এবার হিন্দিতে হতে চলেছে। আগে রাজকাহিনি থেকে হিন্দিতে বেগমজান হয়েছিল। এবার অ্যান্টনি ফিরিঙ্গির বদলে হিন্দিতে গল্পটি মির্জা গালিবের উপর তৈরি করা হবে।
পরিচালক সৃজিত তাঁর তৈরি হিন্দি অ্যাডাপশনের নাম দিয়েছেন 'হ্যায় ইয়ে উয়ো আতিশ গালিব'। হিন্দি সিনেমায় এই কাজটির জন্যেই গায়ক সুরকার এ আর রহমানের সঙ্গে সৃজিত যোগাযোগ করেছিলেন।
এদিন রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। আর সেই শুভেচ্ছা বার্তাতেই রহমান তাঁর ছবির হিন্দি অ্যাডাপশনের জন্য অ্যালবামের ৯টি গানই কম্পোজ করতে রাজি হয়েছেন বলে পরিচালক জানান। এখানেই শেষ নয়, সৃজিত তাঁর স্বপ্নপূরণের কথা জানালেন।
বঙ্গ পরিচালকর বলেন, 'সুরকার রহমানকে ফোন করেছিলাম, রহমান মাটির মানুষ। জুম কলে গুলজার সাহাবকেও ডেকে নিয়ে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। গোটা ব্যাপারটায় আমি দারুণ মুগ্ধ। কয়েক মাস আগে এভাবে জুম কলে আমার স্বপ্ন সত্যি হবে ভাবতেও পারিনি।' ফলে
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications