Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিষিদ্ধ করা হোক কাশ্মীর ফাইলসের মত ছবি, কেন এমন কথা বললেন ফারুক আবদুল্লা

নিষিদ্ধ করা হোক কাশ্মীর ফাইলসের মত ছবি, কেন এমন কথা বললেন ফারুক আবদুল্লা

সোমবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি বন্ধ করার বলেছেন। কারণ এই ধরনের সিনেমাগুলি জাতির মধ্যে ঘৃণার জন্ম দিচ্ছে। কারণ সিনেমাটি ১৯৯০ দশকের উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু তিনি কেন বললেন এমন কথা?

নিষিদ্ধ করা হোক কাশ্মীর ফাইলসের মত ছবি, কেন এমন কথা বললেন ফারুক আবদুল্লা

গত বৃহস্পতিবার কাশ্মীরের বদগাঁওয়ের অফিসে ঢুকে রাহুল ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিতকে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এর দায় কিন্তু স্বীকার করে 'কাশ্মীর টাইগার্স’ নামে একটি সংগঠন। আর এই ঘটনার পরের দিন থেকেই বিক্ষোভ করেন সেখানকার কাশ্মীরি পণ্ডিতরা। তারা দাবি করে জানান, প্রশাসনের উদাসীনতার উপত্যকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের।

তিনি জানান, আমরা রবিবার জন্মু -কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেছি। বৈঠকে, 'আমি তাকে বলেছিলাম যে 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি দেশে কিন্তু বিদ্বেষ তৈরি করেছে। সম্ভব সেখানে দেখা যাচ্ছে একজন মুসলমান একজন হিন্দুকে মেরে সেই রক্ত ভাতে দিয়ে তার স্ত্রীকে খেতে বলেছে? এই ধরনের জিনিস সিনেমায় দেখানো বন্ধ করা উচিত।'

জন্মু -কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা বলেন, 'দেশে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ কাশ্মীরের মুসলিম যুবকদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে।'

রাহুল ভাটের মৃত্যুর পর কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকা জুড়ে যে বিক্ষোভ করেছে এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছে। বদগাঁওয়ের ওই ঘটনার জন্য বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছেন। তবে এপ্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, 'কাঁদানে গ্যাস, লাঠিচার্জের দরকার কি ছিল, বিক্ষোভ কারীরা তো শুধু নিরাপত্তা চেয়েছিল। আজ পর্যন্ত আমি কখনও কাশ্মীরি পণ্ডিতদের একটা ঢিল ছুঁড়তেও দেখিনি।'

তিনি আর জানান, 'বদগাঁওয়ে কর্তৃপক্ষ আমাকে যেতে বাধা দিয়েছে। তিনি তাদেরকে বলেন যদি আমরা না যাই, তাদের পাশে না দাঁড়াই, কীভাবে সমস্যার সমাধান করব, আমরা কীভাবেই বা পরস্পরের কাছাকাছি আসব, ঘৃণার অবসানই বা কীভাবে ঘটাব?’

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+