Vinesh Phogat: 'সোনার মেয়ে' ফোগাটের পাশে বলিউড! কেউ বললেন 'চ্যাম্পিয়ন', কেউ পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ!
Vinesh Phogat: সোনার লক্ষ্যে এগোচ্ছিলেন 'সোনার মেয়ে' ভিনেশ ফোগাট! তাঁর সঙ্গেই স্বপ্ন দেখছিল আপামর ভারতবাসী। কিন্তু হঠাত স্বপ্নভঙ্গ। ছিটকে গেলেন ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় জায়গা পেলেন না প্রতিযোগিতায়। অনেকেই বলছেন ভারতের অলিম্পিক্সের ইতিহাসে এই ঘটনা একেবারে নজিরবিহীন।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় ছিলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। আর এর মধ্যেই এই ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ বলছেন 'ষড়যন্ত্র' তো কেউ দিচ্ছেন উৎসাহ। তবে যাই হোক না কেন 'সোনার মেয়ে' ফোগাটের পাশে গোটা দেশ। পাশে থাকার বার্তা দিচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা।

লড়াই'য়ে নেই ভিনেশ ফোগাট (Vinesh Phogat)! খবর সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু (actress Taapsee Pannu)। ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং স্টোরিসে তিনি বলছেন, এই ঘটনা একেবারেই হৃদয়বিদারক। কিন্তু সোনা প্রাপ্তির বাইরেও এই মহিলা নিজের নাম উজ্জ্বল করেছে বলে উল্লেখ অভিনেত্রীর।
ভিনেশকে (Vinesh Phogat) ট্যাগ করে বার্তা দিয়েছেন বলিউডের অভিনেত্রী ভূমি পদনেকার (Bhumi Pednekar)। ইনস্টাগ্রামে তিনি লিখছেন, তুমি জয়ী ছিলে এবং তা সবসময়ই থাকবে। এমন শক্তি খুব কমজনের মধ্যেই থাকে।
পুরো ঘটনাকে হৃদয় বিদারক বলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন আরেক অভিনেত্রী রকুল প্রিত সিং (Rakul Preet Singh)। এহেন লেখার পাশাপাশি বেশ কিছু হার্টব্রেকিং ইমোজিও শেয়ার করেছেন।
ফোগাটের (Vinesh Phogat) পাশে বলিউডের প্রখ্যাত সিনেমা পরিচালক জোয়া আখতারও (Filmmaker Zoya Akhtar) । ইনস্টাগ্রামে ভিনেশকে 'চ্যাম্পিয়ন' বলে ট্যাগ করে লিখছেন, তুমিই তো আসল সোনা, তুমি যা অর্জন করেছ, তা সোনার মেডালের থেকে অনেক বেশি।
তবে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আরেক বলিউডের অভিনেত্রী স্বরা। সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত তাঁর স্ট্যাটাসে। স্বরা লিখছেন, মাত্র ১০০ গ্রাম ওজন বেশির জন্য বাদ, কারা বিশ্বাস করছেন?
Who believes this 100grams over weight story??? 💔
— Swara Bhasker (@ReallySwara) August 7, 2024
প্যারিসের মাটিতে ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) স্বপ্নভঙ্গে উদ্বিগ্ন আরেক অভিনেত্রী হুমা কুরেশি। ওকে (পড়ুন-ভিনেশ ফোগাট) লড়তে দিতে হবে। এর সমাধান কোন পথে তা জানানোর আবেদন জানিয়েছেন অভিনেত্রী। শুধু বলিউডই নয়, গোটা দেশে ফোগাটের পাশে দাঁড়িয়ে তাঁকে স্যালুট জানাচ্ছেন। ময়দানে নেমে পড়েছেন রাজনীতিবিদরা। এর আঁচ পড়েছে সংসদে। তৃণমূল সহ সমস্ত বিরোধী সাংসদ ন্যায় বিচারের দাবি দেওয়ার জানিয়ে বয়কট করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications