Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউড সুন্দরী ক্যাটরিনা থেকে শ্রীদেবীদের আসল নাম জানেন! একনজরে তালিকা

বলিউড সুন্দরী ক্যাটরিনা থেকে শ্রীদেবীদের আসল নাম জানেন! একনজরে তালিকা

বলিউড সুন্দরীদের নিয়ে বহু সময় থেকেই একাধিক কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে। বহু পুরুষের মনে ঝড় তোলা এই সমস্ত অভিনেত্রীদের আসল নাম ঘিরেও রয়েছে বহুজনের কৌতূহল। এক নজরে দেখা যাক বলিউডের তামাম সুন্দরী অভিনেত্রীদের আসল নাম।

শ্রীদেবী

শ্রীদেবী

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার হিসাবে উঠে আসেন শ্রীদেবী। বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর আসল নাম 'শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পাম' । এই নাম বেশ বড় হওয়ায় তিনি শ্রীদেবী হিসাবে নিজের নামকরণ করে নেন । যে নাম পরবর্তীকালে বলিউডের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

মহিমা চৌধুরী

মহিমা চৌধুরী

'পরদেশ' খ্যাত স্টার মহিমা চৌধুরীর আসল না রিতু চৌধুরী। সুভাষ ঘাই নিজের ছবির অভিনেত্রীদের নাম চিরকালই পছন্দ করতেন 'ম' দিয়ে রাখতে। আর সেই কারণেই রিতু নাম বদলে নাম হয়েছে মহিমা চৌধুরী।

রেখা

রেখা

দক্ষিণের তামাম অভিনেত্রী রেখা আসলে দক্ষিণী সুপারস্টার জেমিনি গণেশনের সন্তান। রেখার সম্পূর্ণ নাম ভানুরেখা গণেশন।

রিনা রায়

রিনা রায়

নয়ের দশকে বলিউড মাতানো অভিনেত্রী ছিলন রিনা রায়। এই তামাম অভিনেত্রীর আসল নাম সাইরা আলি। একটা সময় রিনার নাম সায়রা থেকে রূপা রায় হয়। তারপর 'জরুরত' ছবিতে অভিনয় কালে নাম পরিবর্তিত হয়ে দাঁড়ায় রিনা রায়।

মান্যতা দত্ত

মান্যতা দত্ত

সঞ্জয় দত্তের স্ত্রী তথা অভিনেত্রী মান্যতা দত্তের আসল নাম দিলনাওয়াজ শেখ। 'গঙ্গাজল' ছবির সময় তাঁকে মান্যতা নামটি দেন পরিচালক প্রকাশ ঝা।

তাব্বু

তাব্বু

তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা তাব্বু। পরবর্তীকালে তিনি বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এই তামাম অভিনেত্রীর আসল নাম তাব্বাসম ফতিমা হাশমি।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

বলিউডের হটশট অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের আসল নাম রিমা লাম্বা। হরিয়ানার মেয়ে মল্লিকা নিজের স্বামীর ঘর ছেড়ে মুম্বই পাড়ি দেন অভিনেত্রী হতে। সেই সময় থেকেই নিজের নাম পাল্টে নেন তিনি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

'বুম' ছবি দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। বলিউডে কেরিয়ার শুরুর সময় থেকেই নাম পরিবর্তন করে নেন ক্যাটরিনা। তাঁর আসল নাম ক্যাটরিনা টারকোট।

রম্ভা

রম্ভা

নয়ের দশকে বলিউড কাঁপিয়ে দিয়েছিলেন রম্ভা। দক্ষিণী এই সুন্দরীর রূপে রীতিমতো তাজ্জব হয়ে যায় আট থেকে আশি। এমনই এক সুন্দরী রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী। ছবির হাত ধরে তিনি নাম পাল্টে দিয়েছিলেন।

 প্রিয়মণী

প্রিয়মণী

বিদ্যা বালানের খুড়তুতো বোন প্রিয়ামণি রীতিমতো পরিচিত নাম দক্ষিণী ফিল্মে। তিনি শুধু যে দক্ষিণী ছবিতেই অভিনয় করেছেন, তা নয়। বলিউডের বিভিন্ন ছবি ওয়েবসিরিজে তিনি অভিনয় করেছেন। তাঁর আসল নাম প্রিয়া বাসুদেব মানি আইয়ার।

নয়নতারা

নয়নতারা

দক্ষিণের স্টার নয়নতারা। বহু গুঞ্জন তাঁকে নিয়ে বহুবার শোনা গিয়েছে। তবে অভিনয় দক্ষতায় তাঁকে পিছনে ফেলতে পারেনি অনেকেই। শুধু অভিনয় নয়, নয়নতারা তাঁর নৃত্য দক্ষতাতেও মাত করেছেন দর্শকদের। তাঁর আসল নাম ডিয়ানা মারিয়াম কুরিয়ান।

রেবতী

রেবতী

'বাহুবলী' ছবিতে কার্যত নজর কেড়ে নিয়েছিলেন দক্ষিণী স্টার রেবতী। এর আগেও বহু বলিউড ছবিতে তিনি নজর কাড়েন। তবে 'বাহুবলী' তে তাঁর চরিত্র কার্যত তাক লাগিয়ে দেয়। দক্ষিণের এই বিখ্যাত সুপারস্টার রেবতীর আসল নাম আশা কুট্টি।

নাগমা

নাগমা

সুরিয়ার পত্নী তথা দক্ষিণী স্টার নাগমার আসল নাম নন্দিতা আরবিন্দ মোরাজি। শুধু দক্ষিণী ছবিই নয়, নগমা বলিউডের একাধিক ফিল্মে অভিনয় করেছেন। তবে দক্ষিণী ছবি যেভাবে নগমাকে তুলে ধরেছে, ততটা জনপ্রিয়তা তাঁকে দেয়নি দক্ষিণী ছবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+