দাম্পত্য, পরকীয়ার অন্য স্বাদের গল্প নিয়ে আসছে এই বাংলা ওয়েব সিরিজ, দেখুন ট্রেলার
এতদিন বড়পর্দা, ছোটপর্দার সংজ্ঞা আমাদের কাছে ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে'ওয়েবের পর্দা'-ও।
এতদিন বড়পর্দা, ছোটপর্দার সংজ্ঞা আমাদের কাছে ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে 'ওয়েবের পর্দা' ও। মনোরঞ্জনের দুনিয়ায় ছোট-বড় পর্দার পাশপাশি ওয়েব সিরিজও বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। সেই জনপ্রিয়তা আরও বাড়াতে এবার আসছে বাংলা ওয়েব সিরিজে আসছে অনির্বান মল্লিক পরিচালিত 'হ্যালো'।

হৈচৈ অরিজিনালস প্রযোজিত এই ওয়েব সিরিজে থাকছেন অভিনেত্রী রাইমা সেন। রাইমা ছাড়াও জয় সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার রয়েছেন ছবিতে। যৌনতা, পরকীয়া প্রেম , সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। সিরিজে দেখা যাচ্ছে কোনও এক অজ্ঞান পরিচয় নম্বর থেকে ক্রমাগত গৃহবধু রাইমার ফোনে আসতে থাকছে এমএমএস। আর তার থেকেই রাইমা-জয়ের দাম্পত্য জীবনে আসছে নানা সমস্যা। দেখা যাচ্ছে পরকীয়া প্রেমের জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন রাইমার স্বামীর ভূমিকায় অভিনয় করা জয় সেনগুপ্ত।
এই মুহুর্তে বাংলা ওয়েব সিরিজের জনপ্রিয়তা বেশ তুঙ্গে । শুধু বাংলা কেন, হিন্দি ওয়েব সিরিজ 'পারমানেন্ট রুমমেটস', 'ব্যাং , বাজা, বারাত' সমেত একাধিক ওয়েব সিরিজ চরম জনপ্রিয়তা পেয়েছে এদেশে। বহু বড় প্রযোজন হাউস ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ওয়েব সিরিজের বাজারে। আর 'টেক সেভি' বাঙালিদের একটা বড় অংশ এই মুহুর্তে মাতোয়ারা ওয়েব সিরিজের দুনিয়ায়।












Click it and Unblock the Notifications