Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মাতৃহারা হলেন নীলাঞ্জনা সেনগুপ্ত

মারা গেলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। যীশু সেনগুপ্তের শাশুড়ি মা ছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মারা যান অভিনেত্রী। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে একাধিক সিেনমায় দেখা গিয়েছিল তাঁকে। শুক্রবার রাতেই তাঁকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল।

মেয়ে অঞ্জনার কাছেই ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। গতকাল রাতে অবস্থার অবনতি হলে মেয়ে নীলাঞ্জনা আর অপেক্ষা করেননি তিনি সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করেন। শনিবার সকালে তিনি মারা যান। তাঁর প্রয়াণে একটি জমানার অবসান হল।

 Anjana Bhumik expired

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদের মতো একাধিক জনপ্রিয় ছবিতে মহানয়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বাংলা সিনেমায় একটু অন্য ধরনের ধারা বয়ে নিয়ে এসেছিলেন তিনি।মহানায়ক উত্তম কুমারের সঙ্গে একাধিক হিট ছবি করে বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে খুব বেশি বাংলা ছবিতে তাঁকে দেখা যায়নি।

মুম্বই প্রবাসী হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তার পরে অভিনয় থেকে অক কথায় অবসর নিয়ে ফেলেন তিনি। দীর্ঘদিন পরে তাঁর মেয়ে নীলাঞ্জনার হাত ধরে ফের অঞ্জনা ভৌমিকের কথা জানতে পারেন বাংলার দর্শকরা। অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করেন। তারপরে অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গে বিয়ে হয় তাঁর।

তারপরে আর নীলাঞ্জনাকেও খুব বেশি দেখা যায়নি অভিনয়ে। প্রযোজনা শুরু করেছিলেন তিনি। বাংলা টেলিভিশনের একাধিক সিরিয়ালের প্রযোজনা করছে তাঁদের সংস্থা। অঞ্জনা ভৌমিককে নিজের কাছেই রেখেছিলেন নীলাঞ্জনা। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের দেখাও গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+