Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা আক্রান্ত নই, গুজব ছড়িয়েছিল, ফেসবুক পোস্টে জানালেন অভিনেতা সাংসদ দেব

করোনা আক্রান্ত নই, গুজব ছড়িয়েছিল, ফেসবুক পোস্টে জানালেন অভিনেতা সাংসদ দেব

দেব এবং রুক্মিণী করোনা আক্রান্ত খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক পোস্টে অভিনেতা সাংসদ জানালেন তিনি এবং তাঁর বান্ধবী করোনা পজিটিভ নন। পুরোটাই গুজব ছড়িয়েছিল বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি। ফেসবুক পোস্টে দেব লিখেছেন আরটিপিসিআর টেস্ট করতে দেওয়া হয়েছে। তবে এখনও করোনা রিপোর্ট পজিটিভ আসেনি।

করোনা আক্রান্ত নই, গুজব ছড়িয়েছিল, ফেসবুক পোস্টে জানালেন অভিনেতা সাংসদ দেব

করোনা সংক্রমণের রিপোর্ট এখনও হাতে আসেনি। আজ রাতে সেটা হাতে আসবে। এখনও তিনি করোনা পজিটিভ নন ফেসবুক পোস্টে অনুরাগীদের আশ্বস্ত করলেন অভিনেতা সাংসদ দেব। একই সঙ্গে তাঁর বান্ধবী অভিনেত্রী রুক্মিনীও করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন দেব। আজ রাতেই করোনা রিপোর্ট হাতে পাবেন তাঁরা। তারপরেই সেটা জানা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য দেব ফেসবুক পোস্টে সকলকে মাস্ক পরা এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শুভশ্রী। তাঁরা এই নিয়ে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। আজ সকালেই আবার জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌরভের বাড়ির ৩ জন করোনা ভাইরােস আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর।

এদিকে একের পর এক বাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গতকাল এক লাফে দৈিনক সংক্রমণ ৯ হাজারে পৌঁছে গিয়েছে। সেকারণে কড়া করা হয়েছে করোনা বিধি। সিনেমা হল, সুইমিং পুল, বিউটি পার্লার, সেলুন সব বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসব হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। কারণ করোনা পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব করলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক চিকিৎসক এবং নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কলকাতা শহরের ৩০০ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনআরএস থেকে শুরু করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক এবং নার্স করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে চিকিৎসা পরিষেবা চলবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+