Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গলার স্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ি? কী জানালেন সঙ্গীতশিল্পীর ছেলে বাপ্পা লাহিড়ি

গলার স্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ি? কী জানালেন সঙ্গীতশিল্পীর ছেলে বাপ্পা লাহিড়ি

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বাপ্পি লাহিড়িকে বড় একটা দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছিল তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেই তাঁর ছেলে জানিয়েছেন চিকিৎসকরা তাঁর বাবাকে কথা বলতে নিষেধ করেছেন। করোনা আক্রান্ত হওয়ার পরই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখান থেকে ছাড়া পাওয়ার পরেও তাঁকে দেখা যায়নি। শোনা যায় তাঁর শরীর পুরোপুরি সুস্থ হয়নি। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়া তাঁর গলার স্বর হারিয়ে ফেলেছেন।

কেমন আছেন বাপ্পি লাহিড়ি

শোনা যায় মুম্বইয়ের বাড়িতে হুইল চেয়ারেই রয়েছেন তিনি। তাঁর চলাফেরার সুবিধার জন্য বাড়িতে লিফট বসানো হয়েছে। বাপ্পি লাহিড়ি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাঁকে যাঁরা দেখতে গিয়েছিলেন সকলেই জানিয়েছেন কেমন যেন ঝিমিয়ে পড়েছেন সঙ্গীত শিল্পী। শোনা যাচ্ছে সম্প্রতি তিনি কথা বলাও বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁর অনুরাগীরা চমকে গিয়েছেন। তাহলে কি বাপ্পি লাহিড়ি আর গান করতে পারবেন না শঙ্কিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।

বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি জানিয়েছেন,চিকিৎসকরা বাপ্পি লাহিড়িকে কথা বলতে নিষেধ করেছেন। এপ্রিল মাসেই লস অ্যাঞ্জেলেস থেকে বাড়িতে ছুটে এসেছিলেন বাপ্পি লাহিড়ি। তবে গলার স্বর হারিয়ে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন। িতনি জানিয়েছেন করোনার কারণে ফুসফুসে যে সংক্রমণ হয়েছিল সেটার ধাক্কা কাটিয়ে উঠতে তাঁকে চিকিৎসকরা কথা না বলার পরামর্শ দিয়েছেন। তবে কোনও দিন তিনি গাইতে পারবেন না এমন খবর উড়িয়ে দিয়েছেন। উল্টে বলেছেন দুর্গাপুজোয় গান রেকর্ড করার কথা ভাবছেন তাঁর বাবা।

বাপ্পা লাহিড়ি জানিয়েছেন করোনার কারণে অনেকটাই ধাক্কা খেয়েছে বাপ্পি লাহিড়ির শরীর। তিনি অল্পেই হাঁপিেয় যাচ্ছেন। ইন্ডিয়ান আইডল ১২-র শো-তে হুইল চেয়ারে দেখা গিয়েছিল বাপ্পি লাহিড়িকে শোনা গিয়েছিল তাঁর হাঁটুতে অপারেশন হয়েছে সেকারণে তিনি বেশি চলা ফেরা করতে পারছিলেন না সেসময়। তবে শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই বলিপাড়ায় খবর ছড়িয়ে পড়েছে আর গান গাইতে পারবেন না বাপ্পি লাহিড়ি। করোনার কোপে গলার স্বরই হারিয়ে ফেলেছেন তিনি। করোনা কালে বলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই, তাঁর মেয়ে আরাধ্যা, আমির খান, আলিয়া ভাট থেকে শুরু করে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অক্ষয় কুমারকে। করোনা কালে বলিউডের অনেক তারকাকে হারাতে হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+