মুক্তির আগে ফের বিতর্কে নওয়াজের 'বাবুমশাই বন্দুকবাজ'
মুক্তির আগের দিন ফের একবার বিতর্কের কেন্দ্রে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও বিদিতা বাগ অভিনীত বলিউড সিনেমা বাবুমশাই বন্দুকবাজ। সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে বলে খবর।
মুক্তির আগের দিন ফের একবার বিতর্কের কেন্দ্রে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও বিদিতা বাগ অভিনীত বলিউড সিনেমা বাবুমশাই বন্দুকবাজ। সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, বিভিন্ন ওয়েবসাইট অনলাইনে সিনেমাটির ফ্রি লাইভ স্ট্রিমিং করছে। তবে সিনেমাটি ডাউনলোভ করলে খুব ভালো প্রিন্ট পাওয়া যাচ্ছে না। খুবই নিম্ন মানের প্রিন্ট ইন্টারনেটে ঘোরাফেরা করছে। তা সত্ত্বেও ফের একটি বলিউড সিনেমা অনলাইনে ফাঁস হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক বলেই মত সকলের।
শুক্রবারে মুক্তি পাওয়ার কথা বাবুমশাই বন্দুকবাজ-এর। তবে আগেই সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যবসা মার খাবে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগে অক্ষয় কুমারের সিনেমা টয়লেট এক প্রেম কথা অনলাইনে ফাঁস হয়ে যায়। তারপরে অক্ষয় নিজে দর্শকদের হলে এসে সিনেমাটি দেখতে আহ্বান করেন। সিনেমাটি সুপারহিট হয়েছে। তবে নওয়াজের সিনেমাটি বেশি বাজেটের নয়। পাইরেসির ফাঁসে পরে সিনেমাটি ব্যবসা না করতে পারলে প্রযোজকরা ক্ষতির অঙ্ক গুনবেন।
প্রসঙ্গত এই সিনেমায় বিদিতা বাগের সঙ্গে নওয়াজের উত্তেজক দৃশ্য নিয়ে ইতিমধ্যে বলিউডে শোরগোল পড়ে গিয়েছে। এই সিনেমার পাশাপাশি শুক্রবার সিদ্ধার্থ মালহোত্রার 'আ জেন্টলম্যান' সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications