নিজেদের দেশে কি হচ্ছে খবর রাখেন? গ্রেটা–রিহানাকে একহাত নিলেন টলিউডের অর্পিতা চট্টোপাধ্যায়
নিজেদের দেশে কি হচ্ছে খবর রাখেন? গ্রেটা–রিহানাকে একহাত নিলেন টলিউডের অর্পিতা চট্টোপাধ্যায়
কৃষক আন্দোলনের সমর্থনে মার্কিন পপ তারকা হিহানা ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ টুইট করেছিলেন। সেই টুইটকে মোটেও বালো নজরে দেখেননি কেন্দ্র সহ বলিউডেরও একাংশ। তবে সেই তালিকায় যোগ হল টলিউডের এক অভিনেত্রী তথা প্রসোনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের নাম। অর্পিতা সরাসরি গ্রেটা ও রিহানাকে প্রশ্ন ছোঁড়েন তাঁদের দেশে কী হচ্ছে তার খবর তাঁরা রাখেন কি।

ফেসবুকে টলি অভিনেত্রী অর্পিতা লেখেন, 'ফেন্টি বিউটি প্রোডাক্ট বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছি। ভারতে কী হচ্ছে এবং কেন হচ্ছে সেই সম্পর্কে রিহানা ও গ্রেটা থুনবার্গের বিন্দুমাত্র ধারণা নেই। ওঁদের দেশে কী হচ্ছে সেই খবরটুকু রাখেন কি!’ রিহানা কৃষক আন্দোলনকে সমর্থন করে গত সপ্তাহে টুইট করে লেখেন, 'কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না’? এই পোস্টের পরই রিহানাকে বিভিন্ন বাক্যবাণে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হয়।
শনিবার ঝাড়খণ্ডের স্বেচ্ছাসেবী সংগঠন লিগাল রাইটস অবজারভেটরি রিহানার প্রসাধনী ব্র্যান্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। মার্কিন পপ তারকা রিহানার ফেন্টি বিউটির বিভিন্ন প্রসাধনী তৈরিতে অভ্র প্রয়োজন হয়। ঝাড়খণ্ডের খনি থেকে সেই অভ্র সরবরাহ হয় আর যেখানে বিপজ্জন পরিস্থিতিতে খনিতে কাজ করেন শিশু শ্রমিকরা। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে আবেদন জানান সংগঠনের কর্মকর্তারা। রবিবার এই খবর প্রকাশ্যে আসার পরই রিহানার প্রসাধনী পণ্য ব্যবহার না করার সিদ্ধান্ত নেন অর্পিতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications