Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘‌তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই’‌, বিয়ের দিকে কি এগোচ্ছে অর্জুন–মালাইকার প্রেম?‌ ইঙ্গিত অভিনেত্রীর

‘‌তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই’‌, বিয়ের দিকে কি এগোচ্ছে অর্জুন–মালাইকার প্রেম?‌ ইঙ্গিত অভিনেত্রীর

বেশ কিছু বছর ধরেই মালাইকা অরোরা প্রেম করছেন তাঁর চেয়ে বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে। এর আগে মালাইকা আরবাজ খানের স্ত্রী ছিলেন। কিন্তু আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। বলিউডে এই প্রেম বেশ চর্চিত। এবার মালাইকা তাঁর সঙ্গে অর্জুন কাপুরের বিয়ে নিয়ে পরিকল্পনা জানালেন সোশ্যাল মিডিয়ায়।

বলিউডের চর্চিত প্রেম

বলিউডের চর্চিত প্রেম

মালাইকা-অর্জুন প্রায়ই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে নিয়ে পোস্ট করেন এবং কঠিন সময়ে একে-অপরের পাশে দাঁড়ান। সম্প্রতি মালাইকার দুর্ঘটনার সময়ে তাঁর পাশে সবসময় ছিলেন অর্জুন। অর্জুন ও মালাইকার এই প্রেম কবে পরিণতি পাচ্ছে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এরই মাঝে অর্জুন কাপুরকে ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা নিয়ে এক সাক্ষাৎকারে খোলা মনে জানালেন মালাইকা।

অর্জুনের সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন মালাইকা

অর্জুনের সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন মালাইকা

সেই সাক্ষাতকারে মালাইকা বলেছেন, '‌আমি মনে করি আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আমরা ভাবতে পারছি যে পরবর্তীতে কি করব এবং পরবর্তী পদক্ষেপ কি হবে। আমরা অনেক জিনিস নিয়ে প্রচুর আলোচনা করি। আমরা একই বিমানের যাত্রী, যাঁদের চিন্তা-ভাবনা ও পরিকল্পনা এক। আমরা সত্যি একে-অপরকে বুঝি।'‌ মালাইকা আরও বলেন, 'আমরা এখন এমন একটি পরিণত পর্যায়ে রেয়েছি, যেখানে এখনও অনেক কিছু আবিষ্কার করার প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা একসঙ্গে ভ‌বিষ্যৎ কাটাতে চাই এবং এখান থেকে এটা আমরা কোথায় নিয়ে যাব সেটা দেখতে চাই। আমরা এটা নিয়ে হাসি-ঠাট্টা করলেও খুব গুরুত্বও দিই বিষয়টিকে। নিজেদের সম্পর্ককে ইতিবাচক ও সুরক্ষিত করতে চাই। আমি খুবই খুশি এবং পজিটিভ। অর্জুন আমাকে সেই বিশ্বাস ও নিশ্চয়তা দিয়েছে, উভয় ক্ষেত্রেই। হ্যাঁ, আমার মনে হয় না আমাদের একসঙ্গে এতকিছু প্রকাশ্যে নিয়ে আসার। প্রত্যেক দিন আমরা আমাদের জীবনকে ভালোবাসি এবং একসঙ্গে রোমান্স করি। আমি সবসময় বলি আমি বৃদ্ধ হতে চাই তোমার সঙ্গে। বাকিটা আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু আমি জানি অর্জুন আমার।'‌ তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনই এর বেশি আর কিছু বলতে নারাজ অভিনেত্রী।

মালাইকা–অর্জুন ডেট

মালাইকা–অর্জুন ডেট

প্রায় দু'‌দশক আগে মালাইকা বিয়ে করেছিলেন আরবাজ খানকে। এই জুটি ১৯৯৮ সালে বিয়ে করেন এবং ২০১৭ সালে আলাদা হয়ে যান। আরবাজ-মালাইকার একটি পুত্র রয়েছে নাম আরহান খান। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা অর্জুনের সঙ্গে ডেট শুরু করেন। ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেডে জুটি হিসাবে আসার পর ২০১৯ সালে তাঁরা তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ব্রেক–আপ নিয়ে গুজব

ব্রেক–আপ নিয়ে গুজব

এ বছরের গোড়ার দিকে, মালাইকা ও অর্জুনের মধ্যে ব্রেক-আপ হওয়ার খবর রটে। যদিও অর্জুন সেই খবরকে খারিজ করে দু'‌জনের ছবি দিয়ে প্রমাণ করেন যে তাঁরা একসঙ্গে রয়েছেন।

ছহি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+