এই রূপে অমিতাভকে কখনও দেখেছেন! তাঁর নয়া দক্ষিণী ফিল্ম ঘিরে তুমুল হৈচৈ সোশ্যাল মিডিয়ায়
তেলুগু সুপারস্টার চিরঞ্জিবীর ছবি 'সি রা নরসিমহা রেড্ডি' -তে এবার এক্কেবারে অন্যরকমের লুক নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন।
একজন সত্তোরোর্ধ ব্যক্তি প্রতিদিন নয়া উদ্য়মে নতুনভাবে তুলে ধরছেন নিজেকে। পেশার প্রতি ভালোবাসার টানে, প্রত্যেকটা মুহুর্তে নিজেকে এক্কেবারে ওলট পালট করে তিনি ধরা দিচ্ছেন স্ক্রিনে। আর এজন্যই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি মানুষের মনের 'শাহেনশা' হয়ে রয়েছেন। অমিতাভ বচ্চন নিজের প্রতিটি ছবিতে তাঁর ভক্তদের মুগ্ধ করার সমান রসদ দিয়ে চলেছেন। আর এই দিয়ে চলার পর্ব বলিউড ছাড়িয়ে এখন পৌঁছচ্ছে দক্ষিণী ছবিতেও।

তেলুগু সুপারস্টার চিরঞ্জিবীর ছবি 'সি রা নরসিমহা রেড্ডি' -তে এবার এক্কেবারে অন্যরকমের লুক নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁর সেই লুক -এর ছবি এদিন সোশ্য়াল মিডিয়ায় পোস্ট-ও করেন বিগ বি। ছবি পোস্ট হতেই তা ক্রমেই ভাইরাল হতে শুরু করে দেয়। ১৫০ কোটির বাজেটের এই ছবিতে একজন ক্যামিও-র ভূমিকায় থাকছেন অমিতাভ।
T 2757 -సూపర్ స్టార్ చిరంజీవి అదే ఫ్రేమ్ లో ఒక గౌరవం ఉండాలి pic.twitter.com/E2R2xKnm2C
— Amitabh Bachchan (@SrBachchan) March 28, 2018
ছবিটি একটি মাল্টিস্টারার ফিল্ম হতে চলেছে। ফিল্মে থাকছেন চিরঞ্জিবী পুত্র রাম চরণ তেজা, আল্লু অর্জুন সহ একাধিক দক্ষিণী তারকা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। উল্লেখ্য, কিছুদিন আগেই অমিতাভ বচ্চন অভিনীত 'ঠগস অফ হিন্দোস্তান' ফিল্মের শ্যুটিং এর ফআঁকের কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। আর সেই ছবিও সোস্যাল মিডিয়ায় তুলকালাম করে দেয়! এবার 'সি রা নরসিমহা রেড্ডি' ফিল্মে তাঁর লুক ঘিরেও মাতোয়ারা সোশ্যাল মিডিয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications